কাজ হলনা পদত্যাগের নাটকে। যুব মোর্চা রাজ্য সভাপতির পদ হারাতে চলেছেন সৌমিত্র খাঁ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাজ হলনা পদত্যাগের নাটকে। যুব মোর্চা সভাপতির পদ হারাতে চলেছেন সৌমিত্র খাঁ। গতকাল যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সেই ইস্তফা প্রত্যাহার করে নেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কিন্তু তাতেও ড্যামেজ কন্ট্রোল হয়নি। পুজোর পর সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নিতে চলেছে বিজেপি। দুদিন আগে দুর্গাপুজোর মহাসপ্তমীর দিন হঠাৎ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি যুব মোর্চার সমস্ত জেলা কমিটি বাতিল ঘোষণা করেন। তিনি জানান নতুন করে যুব মোর্চা জেলা কমিটি এবং সভাপতি নির্বাচন হবে এবং যতদিন না পর্যন্ত সেই কাজ সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত বিজেপির জেলা সভাপতিরাই দায়িত্ব সামলাবেন।

আরও পড়ুনঃ বুদ্ধবাবুর ছবি প্রকাশ এবং করোনা আতঙ্ক! ধনকড়ের রুচি, দায়িত্ববোধ নিয়ে তীব্র আক্রমণ নেট দুনিয়ায়।

দিলীপের এই সিদ্ধান্তের পাল্টা হিসেবে বিজেপি শীর্ষ নেতৃত্বের হোয়াটস অ্যাপ গ্রুপে সৌমিত্র জানান, তিনি পদত্যাগ করবেন। কারন তিনি অপমানিত হয়েছেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সৌমিত্র বোঝেন রাজ্য বিজেপিতে সম্মান নিয়ে চলতে গেলে দিলীপ ঘোষ কে চটিয়ে লাভ নেই। তাই সংগঠনের পদাধিকারিদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের নাটক করার কয়েক ঘন্টার মধ্যেই সৌমিত্র লেখেন, ‘কোনও কমিটি চেঞ্জ (বদল) হচ্ছে না আর আমার তোমাদেরকে ছেড়ে থাকা সম্ভব নয়, তাই ফিরে এলাম, টিএমসিকে হারানোর জন্য সব কিছু ত্যাগ করতে রাজি আছি। জয় শ্রী রাম, জয় মা দুর্গা, বিজেপি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ’।

কিন্তু হোয়াটস অ্যাপের লেখাতে তেমন কিছু রিঅ্যাকশন না পাওয়ায় ফের গতকাল বিকেলে ভিডিয়ো-বার্তা দেন তিনি। সেখানে বলেন, ‘‘মান অভিমান তো হয়েইছিল, এবং অভিমানটাও হয়েছিল। কিন্তু কোনও ব্যক্তির জন্য তো আর দল ছাড়ব না। দল হচ্ছে আমাদের কাছে পরিবার।’’ কিন্তু সৌমিত্র যা করেছেন তা লঘু করে দেখছেন না বিজেপি নেতারা। সৌমিত্রর পদত্যাগ ইস্যুতে দিলীপ ঘোষ কে ফোন করেন কৈলাশ বিজয়বর্গীয় এবং শিবপ্রকাশ। দিলীপ তাঁদের পরিষ্কার জানিয়ে দেন, সৌমিত্র দলের মধ্যে সমান্তরাল সংগঠন তৈরি করার চেষ্টা করছিলেন। তাই কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

কাজ হলনা পদত্যাগের নাটকে। যুব মোর্চা সভাপতির পদ হারাতে চলেছেন সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁর পদত্যাগ বা প্রত্যাবর্তন কে মোটেই ছেলেমানুষি হিসেবে দেখছেন না রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন,  ‘‘ও যে গিয়েছে বা ফিরেছে, তার কিছুই তো আমি জানি না! সবটাই হোয়াট্সঅ্যাপে ঘটেছে। এ বিষয়ে যা ঠিক হবে, সব পুজোর পর।’’ বিজেপি সূত্রে খবর, সৌমিত্র খাঁ কে শুধু সাংসদ হিসেবেই দেখতে চাইছে দল! অর্থাৎ যুবমোর্চার রাজ্য সভাপতির পদ হারাতে চলেছেন সৌমিত্র খাঁ সেই সম্ভাবনা তৈরি হয়েছে। সিদ্ধান্ত গ্রহণ পুজোর পরেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত