নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় চলচ্চিত্র কে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন পরিচালক সত্যজিত রায়। যারফলে তাঁর সৃষ্টি কে আজ নিজেদের মনের মন্দিরে স্থান দিয়ে রেখেছে আপাময় বাঙালি। তাঁর নির্মিত প্রতিটি সিনেমা কে ঘিরে আজ ও উন্মাদনা দেখা যায় সিনেমাপ্রেমী মানুষদের।তাই তাঁর জন্মবার্ষিকী কে সামনে রেখে তাঁর ম্যাগাজিন ও প্রিয় খাবারের পদ গুলি কে নিয়ে বিশেষ প্রদর্শনী র আয়োজন করে দক্ষিন কলকাতার এক রেস্তরাঁয়।
আরও পড়ুনঃ রুপা এবং অনিন্দ্যর পর এবার কি রিমঝিম? বেসুরো অভিনেত্রী
তাঁর পাশাপাশি “এক্ষণ” ম্যাগাজিনে তিনি যে অলঙ্করন তুলে ধরেছিলেন সেটির ও একটি ঝলক রাখা হয়েছে, দক্ষিন কলকাতার গোলপার্ক সংলগ্ন ট্রাইব ক্যাফে রেস্তরাঁয়। এছাড়াও এই রেস্তরাঁর তিন মালিকের পরিকল্পনার দরুন সেই মহান চিত্র পরিচালকের নামের আদ্যক্ষর তুলে ধরা হয়েছে হোটেলের স্টোরি বোর্ডে।

এছাড়াও, সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদায় আমরা জটায়ু কে উপন্যাসিক হিসেবে দেখতে পাই। কিন্তু তাঁর কোন পুস্তক বা ম্যাগাজিনের হদিশ মেলেনি। কিন্তু জটায়ু র উপন্যাস গুলি বাস্তবে প্রকাশ পেলে তা আদতে কেমন হত, সেটিকে ও ” ফ্যান আর্টের ” মাধ্যমে তুলে ধরা হয়েছে।
সত্যজিত স্মরণ, বিশেষ খাদ্য প্রদর্শনী ট্রাইব ক্যাফে তে
তাছারাও পিনাকি রঞ্জন ঘোষ সহ আরও দুই মালিকের তত্বাবধানে এখানে স্থান পেয়েছে সত্যজিত রায়ের পছন্দের চিকেন কাটলেট, চিকেন স্যানউইচ, সহ ফিশ ফ্র্যাই ও ভেটকি মুনিয়ার মত একাধিক খাদ্য সামগ্রী। তাই সত্যজিত রায়ের সৃষ্টি কে চোখের সামনে দ্যাখতে ও তাঁর পছন্দের খাদ্য গুলি কে চেখে দেখতে একবার আসতেই পারেন এই রেস্তরাঁয়।




