নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত মামলায় এবার NCB-র জেরার মুখে পরতে পারেন সারা,শ্রদ্ধা,রকুল প্রীত! অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর ওপর সন্দেহ গিয়ে পড়ে সুশান্তের পরিবারের। এনসিবি থেকে শুরু করে ইডি, সিবিআইয়েরও নজরে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী।
আরও পড়ুনঃ সুশান্ত মৃত্যুরহস্য নয়া মোড়, ১৩ তারিখেই কি খুন হয়েছিলেন তিনি? নতুন তথ্য সিবিআই এর হাতে।


আপাতত বাইকুল্লা জেলে বন্দি রয়েছেন রিয়া। সুশান্তের লোনাওয়ালা ফার্মহাউসে পার্টি এখন তদন্তকারীদের প্রধান লক্ষ।
রিয়া চক্রবর্তী, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরের মতো বলিউডের কলাকুশলী এবং জায়েদ ভিলাত্রার মত ব্যক্তিরাও সুশান্তের সেই ফার্মহাউসে পার্টি করতে আসতেন,
সুশান্ত মামলায় এবার NCB-র জেরার মুখে পরতে পারেন সারা,শ্রদ্ধা,রকুল প্রীত! তাই এবার এনসিবি সারা, শ্রদ্ধা রকুল প্রীতদের তলব করতে পারে বলে এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমের দাবী। তবে এনসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।










