নজরবন্দি ব্যুরো: সুশান্ত মৃত্যুরহস্য নয়া মোড়, ১৪ ই জুন সুশান্ত সিং রাজপুত কে নিজের ফ্ল্যাট এ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।মুম্বই পুলিশ দুদিন পরেই জানিয়ে দেয় এটি আত্মহত্যার ঘটনা। কিন্তু সুশান্ত এর পরিবার প্রথম থেকে একে আত্মহত্যার ঘটনা নয় এটি খুন। এছাড়া বেশ কিছু সন্দেহজনক দিক ও লাগাতার মিডিয়া ও জনগণের স্বচ্ছ তদন্ত এর দাবির মাঝে সুপ্রিম কোর্ট তদন্তের ভার তুলে দেয় সিবিআই এর হাতে।
আরও পড়ুনঃ যোগীর ঘোষণা নয়ডায় নতুন ফিল্ম সিটি তৈরির,আপ্লুত কঙ্গনা জানালেন আর্জি।
তারপর থেকে ম্যারাথন গতিতে তদন্ত এগিয়ে নিয়ে যায়। সাথে আর্থিক ও মাদক তদন্তে যোগ দেয় আরও দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও এনসিবি। মাদক যোগে রিয়া তার ভাই ছাড়াও বেশ কয়েকজন বর্তমানে জেল হেফাজতে। এদিকে সিবিআই তদন্তে নিচ্ছে নতুন নতুন মোড়। মৃত্যুর আগের দিন থেকে অর্থাৎ ১৩ই জুন দুপুর ২ টো থেকে মোবাইল এ আর সক্রিয় ছিলেন না সুশান্ত। তিনি কারোর ফোন ধরেননি বা মেসেজ দেখেননি।
তবে কি খুন হয়েছেন সুশান্ত? সেদিন দুপুর থেকে তার ৬০১ নাম্বার ফ্ল্যাট ছিল নিশ্চুপ। তার ম্যানেজার এর সাথেও শেষ কথা বলে দুপুরের আগে। তারপর থেকে মোবাইল এ সুশান্ত এর সক্রিয়তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে উঠে এসেছে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন ব্যক্তির বয়ান ও তথ্যপ্রমাণের অসঙ্গতি আরও জোরালো করছে খুনের তত্ত্ব। যেমন তার পাচক জানায় সুশান্ত ১৪ তারিখ সকালে ফলের রস খান।
তবে ফরেন্সিক টিম তার বাড়িতে তদন্তে পান বেশ কিছু সন্দেহজনক তথ্য। এছাড়া সন্দেহ জোরালো করে মুম্বই পুলিশের তড়িঘড়ি তদন্ত করে আত্মহত্যার তত্ত্ব দাঁড় করায়। যদিও ময়নাতদন্ত রিপোর্ট এ নেই মৃত্যুর সময়। মুম্বই পুলিশের ভূমিকা প্রথম থেকেই এই তদন্তে সন্দেহজনক। যার জেরে সর্বোচ্চ আদালতের ভৎসনার মুখে পড়তে হয় তাদের।
সুশান্ত মৃত্যুরহস্য নয়া মোড়, সিবিআই তদন্তে উঠে আসা নতুন দিকগুলি সুশান্ত মৃত্যু কে খুনের দিকে আরও ঠেলে দিল। এখন সত্যি বলিউডের এই উঠতি তারকার অকালমৃত্যু সঠিক বিচার পাক সেদিকেই তাকিয়ে সবাই।



