যোগীর ঘোষণা নয়ডায় নতুন ফিল্ম সিটি তৈরির,আপ্লুত কঙ্গনা জানালেন আর্জি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যোগীর ঘোষণা নয়ডায় নতুন ফিল্ম সিটি তৈরির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করলেন গ্রেটার নয়ডা বা নয়ডায় দেশের সবথেকে সুন্দর ফিল্ম সিটি তৈরীর কথা। কঙ্গনা আপ্লুত এই ঘোষণায়। তিনি খুশি হয়ে জানালেন ” গড়ে উঠুক স্বাধীন ফিল্ম সিটি, গড়ে উঠুক ভারতীয় সিনেমার প্রাণ ভূমি।”

আরও পড়ুনঃ অভিযুক্ত অনুরাগের পাশে এবার অভিনেত্রী তাপসী পান্নু মাহি গিল রা।

বলিউড ছত্রখান সুশান্তের মৃত্যুর পর থেকে।বলিউডকে মাদকের আঁতুড়ঘর বলে দাবি করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত থেকে শুরু করে অন্য অনেক বিজেপির নেতা নেত্রী। দেশজুড়ে মানুষ নিন্দায় মুখর বলিউডের। যদিও প্রমাণিত হয়নি এখনো কিছু।

এই সমস্ত ঘটনার মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করলেন, তিনি দেশের সবথেকে সুন্দর ফিল্ম সিটি তৈরি করবেন উত্তরপ্রদেশে। সূত্রের খবর, তিনি তার মন্ত্রীদেরও নির্দেশ দিয়েছেন কাজ শুরু করার জন্য।

যোগী আদিত্যনাথ বলেন, ” দেশে একটি সুস্থ ও সুন্দর ফিল্মসিটির খুব দরকার পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশ এই দায়িত্ব নিতে প্রস্তুত। আমরা একটি দুর্দান্ত ফিল্ম সিটি তৈরি করব নয়ডা অথবা গ্রেটার নয়ডা তে। যমুনা এক্সপ্রেসওয়ের এলাকা ফিল্মসিটির উপযোগী।এর মাধ্যমে যেমন পরিচালকদের জন্য বিকল্প হিসেবে কাজ করবে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ও খুব কার্যকর হবে।”

যোগীর ঘোষণা নয়ডায় নতুন ফিল্ম সিটি তৈরির, যোগের এই ঘোষণা কে কঙ্কণা স্বাগত জানান। এবং টুইটারে টুইট এর মাধ্যমে বলেন, ” হলিউডে এই সুবিধাটি রয়েছে। একটি ইন্ডাস্ট্রি কিন্তু একাধিক ফিল্ম সিটি।মানুষের ধারণা দেশের সবথেকে বড় ইন্ডাস্ট্রি হলো বলিউড। কিন্তু তা না। তেলেগু এখন সবথেকে বড় এই দিক থেকে। এবং হিন্দি সিনেমা হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটি তে শুট হয়।” পরে তিনি আরেকটি টুইটে জানান, ” আটটি সন্ত্রাসের হাত থেকে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। এক, নেপোটিজম সন্ত্রাস। দুই, ড্রাগ মাফিয়া সন্ত্রাস। তিন, নারীবিদ্বেষী সন্ত্রাস। চার, ধর্মীয় ও আঞ্চলিক সন্ত্রাস। পাঁচ, বিদেশি সিনেমার ও সন্ত্রাস। ছয়, স্বত্ব চুরি করার সন্ত্রাস। সাত, শ্রমিকদের শোষণ এর সন্ত্রাস। এবং আট, প্রতিবার শোষণের সন্ত্রাস।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর