ভাইরাল ভিডিওর পর ভাঙন! হুমায়ুনের দলে ইস্তফা, বিস্ফোরক অভিযোগ রাজ্য সভাপতির

ভাইরাল ভিডিও বিতর্কের জেরে AJUP থেকে ইস্তফা রাজ্য সভাপতির, সংখ্যালঘু ভোট বিভাজন ও বিজেপি-যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে বড় ধাক্কা Humayun Kabir-এর শিবিরে। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের মাঝেই দল ছাড়লেন Ajup-এর রাজ্য সভাপতি Khobayeb Amin। শুধু ইস্তফাই নয়, দলকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তুলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছেন তিনি।

সম্প্রতি হুমায়ুন কবীরের একটি ভিডিও সামনে আসার পর থেকেই উত্তেজনা বাড়ছিল। সেই বিতর্কের জেরে আগেই জোট ভেঙে বেরিয়ে যায় All India Majlis-e-Ittehadul Muslimeen (মিম)। তার পরেই এই ইস্তফা ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

ইস্তফা দিয়ে খোবায়েব আমিন অভিযোগ করেন, দলটি সংখ্যালঘুদের ধর্মীয় আবেগকে ব্যবহার করার জন্য তৈরি। তাঁর কথায়, “একটি বিশেষ সম্প্রদায়কে কেন্দ্র করে রাজনীতি করা হচ্ছে, যা বাংলার মাটিতে গ্রহণযোগ্য নয়।” আরও এক ধাপ এগিয়ে তিনি দাবি করেন, এই দলের মূল লক্ষ্য নির্বাচন জেতা নয়, বরং সংখ্যালঘু ভোটে বিভাজন তৈরি করা।

সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি আসে বিজেপি-যোগ নিয়ে। Bharatiya Janata Party-এর ‘বি টিম’ হিসেবে দলটিকে দেখা হচ্ছে—এই প্রশ্নে খোবায়েবের সোজাসাপটা জবাব, “ভুল বলেনি… ঠিকই আছে।” তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা উসকে দিয়েছে।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি জানান, দল দাবি করেছে সেটি কৃত্রিমভাবে তৈরি (এআই) হতে পারে। তবে তাঁর বক্তব্য, শুধু ওই ভিডিও নয়, অতীতেও এমন মন্তব্য শোনা গিয়েছে, তাই পুরো বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।

ভোটের আগে এই ইস্তফা ও অভিযোগে হুমায়ুন কবীরের রাজনৈতিক অবস্থান কতটা প্রভাবিত হয়, এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন