সুরের থেকে বেসুরো শুনতে ভালো লাগে, জোড়া বৈঠকের পর জানালেন শান্তনু ঠাকুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা দুই দিন ধরে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠকের পর সোমবার বনগাঁতেই বিক্ষুব্ধ নেতাদের নিয়ে পিকনিক সারলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, এমনকি এই দিনেই জোড়া বৈঠক সারলেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুরের মন্তব্য, সুরের থেকে বেসুরো শুনতে ভালো লাগে।

আরও পড়ুনঃ Bengal BJP: বনগাঁয় বিজেপির বিক্ষুব্ধ নেতাদের চড়ুইভাতি, নেতৃত্বে মন্ত্রী শান্তনু

এদিনের পিকনিকে উপস্থিত ছিলেন রাজ্যের বর্ষীয়ান বিজেপি নেতা সায়ন্তন বসু সহ জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি এবং অশোক কীর্তনীয়ারা। যদিও এটাকে রাজনৈতিক নয়, সামাজিক পিকনিক বলেছেন বিজেপি নেতারা। অবে কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘‘সুরের থেকে যদি বেসুর শুনতে ভালো লাগে তা হলে মানুষের কাছে সেটাই গৃহীত হয়। অর্থাৎ যে অবস্থান এখন আছে ভারতীয় জনতা পার্টির তাতে আগামীতে বেসুরোদের সংখ্যা যদি বেশি হয়ে সেটা সুরে বাজে তা হলে তা মানুষ গ্রহণ করবেন। সেই অবস্থান তৈরি হতে যাচ্ছে আগামীতে।’’

তবে দলের মধ্যে যে বিক্ষোভ তৈরি হয়েছে তার জন্য দলের নেতাদের ওপরেই ভরসা রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, সমস্ত জিনিস বললেই সমাধান হবে এমনটাই নয়। এ মুহুর্তে যা পরিস্থিতি রয়েছে তা বিজেপির জন্য ভয়ঙ্কর। যা টের পেয়েই নিজেরা এই অবস্থান নিয়েছেন। দলের নেতাদের ধৈর্য রাখার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী

সুরের থেকে বেসুরো শুনতে ভালো লাগে, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর 

সুরের থেকে বেসুরো শুনতে ভালো লাগে, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর 
সুরের থেকে বেসুরো শুনতে ভালো লাগে, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

তাঁর সংযোজন,”এই মুহুর্তে কেন্দ্রের নেতারা উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে ব্যস্ত। তাই বাংলার জন্য মনসংযোগ করা সম্ভব হচ্ছে না। নেতৃত্বের উপর আমার বিশ্বাস আছে। তত দিন যাতে ক্ষতি না হয় সেই জন্য এই প্রস্তুতি পর্ব”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন