Sanjay Dutt: গুরুতর জখম সঞ্জয় দত্ত! শুটিং ফ্লোরে মাথায় চোট পেলেন অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত শুটিং চলাকালীন চোট পেলেন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী পুরী জগন্নাথ পরিচালিত ‘ডবল ইস্মার্ট’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেখানেই ঘটেছে এই বিপত্তি।

আরও পড়ুনঃ লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রীর মুখে খেলাধুলায় অগ্রগতির কথা, কী বললেন মোদী

কারন এই ছবিতে ছিল বেশ কিছু অ্যাকশন দৃশ্য। যার শুটিং করতে গিয়েই আচমকা চোট লেগে গিয়েছে মাথায়। পড়েছে বেশ কয়েকটি সেলাইও। তবে চোটটি তিনি সদ্য পাননি। তার এই চোট লেগেছে গত সপ্তাহে। সেই সময় তিনি ছবির জন্য হাতে তলোয়ার নিয়ে অ্যাকশন করছিলেন।

গুরুতর জখম সঞ্জয় দত্ত! কি হয়েছে অভিনেতার? 
গুরুতর জখম সঞ্জয় দত্ত! কি হয়েছে অভিনেতার? 

এই ঘটনাটি ঘটার পরেই অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিন্তার কোন কারন নেই। অভিনেতা এখন বেশ কিছুটা সুস্থ রয়েছে। এমনকি তিনি ছুটি পর্যন্ত নেননি। সেইদিন প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

গুরুতর জখম সঞ্জয় দত্ত! কি হয়েছে অভিনেতার? 

images 15

তবে অভিনেতার তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। তিনি চোট লাগা প্রসঙ্গে কোন মন্তব্য করেননি। তবে অনেকের মতে এই ঘটনা নাকি গুজব কারন এর আগে অভিনেতার চোট লাগে নিয়ে আরও এক খবর সামনে এসেছিল। সেই সময় জানা যায় পুরো ঘটনাটি নাকি গুজব। ফলে এবারেও তেমনটা নাকি এই ব্যাপারে কৌতূহল রয়েছে অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত