Sandy Saha: এবার রিয়্যালিটি শোতে স্যান্ডি সাহা, MTV Roadies-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে তাঁকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলার সোশ্যাল মিডিয়া স্টারকে এবার দেখা যাবে রিয়ালিটি শোতে। তবে এবার আর প্রতিযোগী নয় সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। MTV Roadies-এর সঞ্চালনার দায়ভার দেওয়া হয়েছে তাঁকে। স্যান্ডি সাহা প্রধানত তার রসিকতার জন্য বিখ্যাত। লোককে হাসাতে তিনি ভালোবাসেন। এই কাজই তাঁকে সাফল্য এনে দিয়েছে।

আরও পড়ুনঃ অনুরাগের ছোঁয়াকে টক্কর দিল কে? সবাইকে পিছিনে ফেলে সেরার সেরা কোন মেগা?

তবে এর জন্য প্রথম থেকে তাঁকে কম ট্রোলড হতে হয়নি। তবে এই খবরটি যেন সকলের মুখের ওপর সব ট্রোলের জবাব দিল। আসলে MTV Roadies-এর সোশ্যাল মিডিয়া চ্যানেলে সঞ্চালক কাণ্ডকুমারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর আগে একাধিকবার রোডিজে গিয়েছেন তিনি। তাই এবার সঞ্চালনার কাজ পেয়ে তিনি খুব আপ্লুত।

WhatsApp Image 2023 06 02 at 5.43.40 PMস্যান্ডি সাহার কথায় ‘এর আগে আমি পাঁচ বছর আগে প্রতিযোগী হিসেবে রোডিজে গিয়েছিলাম। তারপর আরও দু’টো সিজন হয়েছে। কিন্তু কোভিডের কারণে এই শো বন্ধ ছিল কিছু সময়। কিন্তু, এবার আমার সঙ্গে MTV-র তরফে যোগাযোগ করা হয়েছিল।’ তিনি আরও বলেন ‘আমি দু’বার ভাবিনি তাঁদের এই প্রস্তাবে।

এবার রিয়্যালিটি শোতে স্যান্ডি সাহা, এবার প্রতিযোগী নয় সঞ্ছলনা করবেন

WhatsApp Image 2023 06 02 at 5.44.19 PM

টাকা পয়সা নিয়েও কোনও কথা বলিনি। হ্যাঁ করে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। কারণ, জাতীয় স্তরে রোডিজ আমাকে অনেকটা জনপ্রিয়তা দিয়েছিল সে কথা আমি কোনদিনও ভুলবনা। আমি সেই কারণেই বারবার এই শোর অংশ হতে চাই।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত