Hatyapuri Trailer: বড়দিনে উপহার নিয়ে হাজির ফেলুদার নতুন ছবি, মুক্তি পেল ‘হত্যাপুরী’ ট্রেলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড়দিনের আগেই মুক্তি পেতে চলেছে ফেলুদার নতুন গল্প ‘হত্যাপুরী’। ঠিক ৬বছর পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ফেলুদা। ২৩ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ফেলুদার নতুন সিরিজ হত্যাপুরী। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার একটি হেরিটেজ রেস্তরাঁয় এই ছবির ট্রেলার লঞ্চ হল। কিছু দিন আগেই টিজার প্রকাশ্যে এসেছে ছবির, সকলের সেটা পছন্দও হয়েছে বেশ।

আরও পড়ুনঃ ডিসেম্বরেই পাখা মেলবে দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’, প্রকাশ্যে এল জমজমাট ট্রেলার

দর্শকদের প্রিয় ফেলুদা চরিত্রে বরাবরই নজরে কেড়েছেন সৌমিত্র চট্টপাধ্যায়। ফেলুদা মানেই দর্শকদের সামনে ভেসে ওঠে তাঁরই মুখ। আর তাঁর পরেই যাদের অভিনয় ফেলুদা চরিত্রে দর্শকদের নজর কেড়েছিলেন তাঁরা হলেন, সব্যসাচী চক্রবর্তী, টোটা রায়চৌধুরি, আর আবির চ্যাটার্জী। আর এবার সন্দীপ রায়ের নয়া ফেলুদা হলেন, ইন্দ্রনীল সেনগুপ্ত।

বড়দিনে উপহার নিয়ে হাজির ফেলুদার নতুন ছবি, মুক্তি পেল 'হত্যাপুরী' ট্রেলার
বড়দিনে উপহার নিয়ে হাজির ফেলুদার নতুন ছবি, মুক্তি পেল ‘হত্যাপুরী’ ট্রেলার

হত্যাপুরী ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস দে, সাহেব চট্টোপাধ্যায়, সন্দীপ চক্রবর্তী, দেবরাজ চট্টোপাধ্যায়, সোমশুভ্র মুখোপাধ্যায় প্রমুখকে। এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন শশাঙ্ক পালিত, ক্রিয়েটিভ হেড ছিলেন অন্তরা মিত্র। ছবির পরিচালনা করেছেন সন্দীপ রায়।

মুক্তি পেল ‘হত্যাপুরী’ ট্রেলার ,শীতের ছুটিতেই আসছে ফেলুদার নয়া গল্প

feluda 1অন্যদিকে একই দিনে হইচইতে মুক্তি পাচ্ছে ‘একেন বাবু‘র সিরিজ। আর মাত্র কিছু সপ্তাহের অপেক্ষা তারপরেই দেখা মিলবে ফেলু মিত্তির আর একেন বাবুর। তবে দেখার বিষয় হল এই শীতে কে নজর কাড়বেন দর্শকদের মনে, তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছু সপ্তাহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত