Mithun Dev: ডিসেম্বরেই পাখা মেলবে দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’, প্রকাশ্যে এল জমজমাট ট্রেলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টনিকের ভাললাগার রেশ কাটতে না কাটতেই, আরও বিচিত্র প্রেমের বয়ান নিয়ে এল ‘প্রজাপতি’। মানুষের জীবন প্রেম,ভালবাসা,পরিবা্র,‌ দায়িত্ব একাধিক সম্পর্কের মিশেলে বর্ণময় হয়ে ওঠে। কিন্তু বয়স বাড়লে ক্রমাগত রঙহীন হতে থাকে জীবন। সম্পর্কের সুত আলগা হয়ে দূরে যেতে থাকে ছেলে-মেয়ে আত্মীয় বন্ধু। ‘প্রজাপতি’ বাবা-ছেলের সম্পর্কের সমীকরণের গল্প। অভিনয়ে দুই তাবড় অভিনেতা  মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), দেব (Dev)। আজ একঝলক মুক্তি পেল প্রজাপতিরা, প্রকাশ্যে এল জমজমাট ট্রেলার। স্বাভাবিক ভাবেই ডিসেম্বরের শহরে কিছুটা উত্তাপ বাড়লো সিনে-অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুনঃ ‘হাঁটুতেই বুদ্ধি রুক্মিণীর’, প্রেমিকার অসুস্থতা নিয়েও খিল্লি করলেন দেব

মন না প্রয়োজন এই প্রজন্মের কাছে কার গুরুত্ব বেশী? আত্মকেন্দ্রীক জীবনযাত্রায় কতটা গুরুত্ব পায় অনুভূতিরা? কর্মব্যস্ত জীবনে সকলেই কী আসলে একাকীত্বের শিকার? এক বাবা ছেলের সমীকরণের মাধ্যমে এই গল্প বলবে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’।অভিনেতাদের তালিকায় থাকছে বড়ো চম,ক। ‘প্রজাপতি’ ট্রেলারে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), দেব (Dev), মমতা শঙ্কর (Mamata Shankar), শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharyya), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)।

ডিসেম্বরেই পাখা মেলবে দেব-মিঠুন অভিনীত 'প্রজাপতি', প্রকাশ্যে এল জমজমাট ট্রেলার
ডিসেম্বরেই পাখা মেলবে দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’, প্রকাশ্যে এল জমজমাট ট্রেলার

দেবের বিয়ের জন্য মেয়ে খুঁজে আনতে উদ্যোগী হয় বাবা মিঠুন। পুরনো বন্ধুর মেয়েকে দেবের জন্য পছন্দও করে ফেলেন ‘বাবা’ মিঠুন। কিন্তু পেশায় ওয়েডিং প্ল্যানার দেবের পছন্দ শ্বেতাকে। আগামী বড়দিনে কী আদৌ বিয়ের ‘প্রজাপতি’ উড়বে? এটাই প্রশ্ন।

ডিসেম্বরেই পাখা মেলবে দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’, প্রকাশ্যে এল জমজমাট ট্রেলার

ডিসেম্বরেই পাখা মেলবে দেব-মিঠুন অভিনীত 'প্রজাপতি', প্রকাশ্যে এল জমজমাট ট্রেলার
ডিসেম্বরেই পাখা মেলবে দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’, প্রকাশ্যে এল জমজমাট ট্রেলার

এই ছবিতে দ্বিতীয়বার একত্রে দেখা যাবে দেব ও মিঠুনকে। তাঁদের রাজনৈতিক জীবনের বৈরিতা যে পর্দা ভাগ করে নিতে বাধা সৃষ্টি করেনি তা বলাই বাহুল্য। এর আগেও ‘হিরোগিরি’ নামক ভিন্নস্বাদের বানিজ্যিক ছবিতে বাবা ছেলের পরিচয়ে দেখা গিয়েছিল। বহুবছর পর আবার তারা এক ভূমিকায় অন্য ঘরানা নিয়ে ফিরলেন। আবার অন্যদিকে ‘মৃগয়া’ (Mrigoya) ছবির দীর্ঘদিন পরে একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন মিঠুন ও মমতা শঙ্কর। ফলে ছবিটি যে বাঙালি হৃদয়ে ইমোশনকে নাড়া দেবে তা বলাই যায়। ২৩ ডিসেম্বর বড় পর্দায় পাখনা মেলবে ‘প্রজাপতি’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন