আরজি কর কাণ্ডে আপাতত যে কয়েক জনের নাম উঠে এসেছে যার কেন্দ্রবিন্দু হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার এই সন্দীপ ঘোষের বিরুদ্ধ্বেই উঠে এল এক চাঞ্চল্যকর প্রতিবেদন। যার মাধ্যমে সন্দীপ ঘোষের চরিত্রের উপর একটি চাপ পড়তে চলেছে। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর একটি প্রতিবেদনে এক পুরুষ নার্সিং স্টাফের শ্লীলতাহানির অভিযোগে নাম উঠে আসে সন্দীপ ঘোষের। তবে সেই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ কিনা সে নিয়ে রয়েছে ধোঁয়াশা।
‘সাউথ চায়না মর্নিং পোস্টে’ ২০১৭ সালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে উল্লেখ করা হয় হংকং-এর কাউলুনের কুইন এলিজ়াবেথ হাসপাতালে ৮ এপ্রিল একটি ঘটনা ঘটে। যেখানে লেখা হয় এক নার্সিং ছাত্রের অভিযোগ, এক জন ৪৫ বছরের ভারতীয় ডাক্তার যার নাম সন্দীপ, তিনি তাঁর বাঁ দিকের পশ্চাৎ দেশে আপত্তিকরভাবে হাত দেন। এরপর ওই ছাত্রকে জিজ্ঞেস করে,’ডু ইউ লাইক ইট’। শুধু তাই জানাগেছে ওই ঘটনার পর থানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটি অভিযোগও করে ওই যুবক। এর পর ওই সন্দীপকে গ্রেফতার করে হংকং এর আদালতে পেশ করা হয়।


এরপর আদালতে সওয়াল জবাবের সময় ওই ছাত্রটি অভিযোগ করেন। তিনি চেঞ্জিংরুমে প্যান্ট খুলছিলেন। সে সময়ে সন্দীপ ঘোষ তাঁর পশ্চাতদেশ স্পর্শ করেন। এরপর তার গোপনাঙ্গ ছুঁতে চেয়েছিলেন। যদিও পাল্টা সন্দীপ ঘোষের দাবি, তার কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। শোল্ডার ডিসলোকেশনের সমস্যাকে কী ভাবে ফিক্স করতে হয়, সেটাই হাতে-কলমে দেখাচ্ছিলেন তিনি। ের পর সন্দীপ ঘোষের আইন জীবী বলেন এটা সম্পূর্ণ একটা ভুল বুঝাবুঝি।
উল্লেখ, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ২০১৭ সালে হংকং-এ একটি চিকিৎসা সংক্রান্ত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। জানা গেছে সেখানে গিয়ে সন্দীপ একটি পুলিশ কেসেও ফেঁসে গিয়েছিলেন তিনি। এমনকি পরবর্তী কালে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও খবর।







