Actress Samantha: পড়াশোনায় কেমন ছিলেন সামান্থা, ভাইরাল রিপোর্ট কার্ড, নম্বর দেখলে অবাক হবেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একজন অভিনেত্রী হিসেবে তিনি সফল। অসংখ্য অনুরাগীদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। তবে স্কুলজীবনে তিনি পড়াশোনায় কেমন ছিলেন জানেন? অভিনেত্রীর দশম শ্রেণীর রিপোর্ট কার্ড প্রকাশ্যে এল। কেমন ফল করেছিলেন তিনি।

আরও পড়ুন: Recruitment Scam: বাড়তি তৎপরতা শুরু হয়েছে চাকরিহারাদের মধ্যে, চাকরি ফেরাতে স্কুলে যাচ্ছেন তাঁরা

পড়াশোনায় কেমন ছিলেন সামান্থা, টুইটারে শেয়ার করলেন রিপোর্ট কার্ড
পড়াশোনায় কেমন ছিলেন সামান্থা, টুইটারে শেয়ার করলেন রিপোর্ট কার্ড

রিপোর্ট কার্ড বলছে পড়াশোনায় বেশ ভালোই ছিলেন সামান্থা। মেধাবী ছাত্রী ছিলেন তিনি। প্রত্যেকটি বিষয়ে প্রায় ৮০-এর উপরে নম্বর পেয়েছিলেন। গণিতে পেয়েছিলেন ১০০। উদ্ভিদবিদ্যা এবং ভূগোল ছাড়া বাকি বিষয়গুলিতে ৯০ শতাংশ নম্বর পেয়েছিলেন। পাশাপাশি, রিপোর্ট কার্ডে তাঁর শিক্ষকের দেওয়া মন্তব্য যথেষ্ট প্রশংসনীয়।

পড়াশোনায় কেমন ছিলেন সামান্থা, টুইটারে শেয়ার করলেন রিপোর্ট কার্ড

পড়াশোনায় কেমন ছিলেন সামান্থা, টুইটারে শেয়ার করলেন রিপোর্ট কার্ড

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে মার্কশিটের ছবি শেয়ার করেন সামান্থা নিজেই। এই রিপোর্ট কার্ড মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দশম শ্রেণীতে প্রাপ্ত নম্বর দেখে নেটিজেনরা রীতিমত অবাক হয়েছেন। অনেকেই আবার তাঁর প্রশংসা করেছেন। একজন আবার সামান্থার টুইট শেয়ার করে লেখেন, “তিনি জীবনের প্রতি পদে শীর্ষস্থানীয়। একজন ছাত্রী হোক বা কন্যা, কর্মী, স্ত্রী, পুত্রবধূ বা মা। নিজের অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে লক্ষ লক্ষ হৃদয় জয় করেছেন এবার তাঁর রিপোর্ট কার্ড প্রমাণ করল তিনি একজন সত্যিকারের প্রতিভা।”

পড়াশোনায় কেমন ছিলেন সামান্থা, টুইটারে শেয়ার করলেন রিপোর্ট কার্ড
পড়াশোনায় কেমন ছিলেন সামান্থা, টুইটারে শেয়ার করলেন রিপোর্ট কার্ড

সামান্থা অভিনীত ‘শকুন্তলম’ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। এই ছবি নিয়ে বেশ উৎসাহী ছিলেন তিনি। নিজের কাজের জন্য বেশ প্রশংসা পেয়েছেনে অভিনেত্রী। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার সিটাডেলের প্রিমিয়ারে দেখা গিয়েছিল তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন