Samantha: অভিনয় থেকে বিরতির পর এবার রাজনীতিতে পা দিচ্ছেন সামান্থা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ ছবির আইটেম গান ‘উ অন্তাভা’-র পর তিনি সর্বভারতীয় পরিচিতি পেয়েছিলেন। তবে তিনি এই মুহূর্তে অভিনয় জীবন থেকে বিরতিতে রয়েছে তার ব্যাক্তিগত কারনে। কারন দীর্ঘদিন যাবত তিনি কঠিন রোগ মায়োসাইটিসে ভুগছিলেন।

আরও পড়ুনঃ এবার কাঠগড়ায় ‘জওয়ান’, ১৯৮৯-এ মুক্তিপ্রাপ্ত থাই নাডুর সাথে নাকি হুবহু মিল রয়েছে ছবির

তবে অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও নাকি এবার রাজনীতিতে যোগ দিতে চলেছে। এই জল্পনা বেশ কিছুদিন ধরে চললেও এবার তাতে শীলমোহর পরতে চলেছে। তবে অভিনেত্রী অভিনয় থেকে দূরে থাকলেও কিন্তু নিজের ঘুরতে যাওয়া ঠিক বজায় রেখেছেন। সেটি তার সামাজিক মাধ্যম দেখলেই বেশ টের পাওয়া যায়।

images 4 1

কখনও পাহাড়, কখন সমুদ্র ঘুরে বেড়াচ্ছেন। এবং সেই ছবি নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিচ্ছেন। নিজের মন ভাল রাখার জন্যই তিনি ঘুরতে বেড়াচ্ছেন সে কথা তার অনুরাগীদের জানিয়েছেন। তবে শরীর ভাল রাখার পাশাপাশি মন ভাল রাখাটাও খুব দরকারি । তাই তিনি ফিটনেসের দিকেও নজর দিয়েছেন।

অভিনয় থেকে বিরতির পর এবার রাজনীতিতে পা দিচ্ছেন সামান্থা! নিজের মুখেই জানালেন অভিনেত্রী? 

images 3 4

তবে এবার অভিনেত্রীর নামে শোনা যাচ্ছে অন্য সুর। তিনি নাকি তেলেঙ্গনার কৃষকদের পক্ষে দাঁড়াচ্ছেন। তবে এই প্রথম নয় এর আগেও সামান্থাকে এই কাজ করতে দেখা গিয়েছে। এমনকি তিনি সেই রাজ্যের শিল্পী ও তাঁতশিল্পীদের নিয়েও কথা বলেছিলেন। তবে এই ব্যাপারে সামান্থা মুখ খোলেননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন