নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরে বিজেপি থেকে একের পর এক দলিত নেতারা সমাজবাদী পার্টিতে যোগদান করতে শুরু করেছেন। দলে যোগদান করছেন আপনা দলের দুই বিধায়ক। নির্বাচনের আগে দলবদলের এই প্রভাব আগামী দিনে বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এরই মধ্যে দলিত নেতা ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনার মাত্রা একধাপ বেড়েছে।
আরও পড়ুনঃ নির্বাচনের আগে অখিলেশ ম্যাজিক, পদ্ম ছেড়ে সাইকেলে চড়লেন বিক্ষুব্ধ বিধায়করা


শুক্রবার জনসভা থেকে সমাজবাদী পার্টি প্রধানকে বলতে শোনা গেল, সমাজবাদী এবং আম্বেদকরবাদী একজোট হয়েছে। এবার জয় নিশ্চিত। তিনি আরও বলেন, এবার সাইকেলের হ্যান্ডেল ঠিক রয়েছে। প্যাটেল চালানোর দায়িত্ব নিয়েছে যুব সমাজ। এখন এই গতিকে কেউ রুখতে পারবে না।
আগামী মাস থেকেই শুরু হচ্ছে উত্তরপ্রদেশের নির্বাচন। এবারের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে উত্তরপ্রদেশের একাধিক আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করতে চলেছে সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির সম্ভাবনাময় ক্ষমতায়নের ইঙ্গিত দেখেই সমর্থনে সবুজ সংকেত দিয়েছে ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ।
উত্তরপ্রদেশের নির্বাচনে দলিত ভোট বিরাট ফ্যাক্টর। উত্তরপ্রদেশের প্রায় ২১.৬ শতাংশ মানুষ দলিত সম্প্রদায়ের। তাঁদের আবার ৬০ টি ভাগ রয়েছে। প্রায় ৮০ টি আসনে এদের ভোট বিরাটভাবে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু যোগী আমলে একের পর দলিতদের ওপর নির্বিচারের ঘটনায় সারা দেশজুড়ে সমালোচনা হয়েছে। ঠিক নির্বাচনের প্রাক মুহুর্তে একের পর দলিত নেতা, বিধায়ক এবং মন্ত্রীদের সমাজবাদী পার্টিতে যোগদান থেকে ধরে নেওয়া হচ্ছে অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি দলিত সম্প্রদায়ের ভোট নিজেদের ঝুলিতে পুড়তে সক্ষম হবেন অখিলেশ।


সমাজবাদী এবং আম্বেদকরবাদী একজোট হয়েছে, বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অখিলেশ

এবারের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি আগে থেকেই দিয়েছিলেন চন্দ্র শেখর আজাদ। হাথরাসের ঘটনা থেকে শুরু করে উন্নাও প্রত্যেক ঘটনায় দলিতদের অধিকার খর্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন তরুণ নেতা। অখিলেশের দলের এলে পশ্চিম উত্তরপ্রদেশের ভোট দখলের ক্ষেত্রে সুবিধা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।







