নজরবন্দি ব্যুরোঃ বড়দিনের রাতে নিজের ফার্ম হাউস সাপের ছোবল খেয়েছিলেন বলিউড স্টার সালমান খান। আজ তাঁর ৫৬ তম জন্মদিন। আর এই জন্মদিনে কিভাবে নিজের ফার্ম হাউসে তাঁকে সাপে কাটল তা জানালেন তিনি নিজে মুখে। সেদিন রাতে ঠিক কি হয়েছিল? সালমানের কোথায়, বড়দিনের রাতে বন্ধুদের সঙ্গে নিজের ফার্মহাউসে বসে আড্ডা মারছিলেন ভাইজান তাঁর বন্ধুদের সাথে।
আরও পড়ুনঃ রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ, ফের কবে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা? জানালো হাওয়া অফিস


আর ঠিক তখনি তিনি দেখতে পান একটি সাপ তাঁর ঘরে ঢুকেছে সাপ। দেখেই লাঠি নিয়ে এগিয়ে যান তিনি। লাঠির সাহায্যে সেটিকে তুলে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এখানেই হলো বিপত্তি। যেই লাঠি দিয়ে সাপটিকে নিয়ে বাইরে গেলেন সালমান,

তখনি নাকি সাপটি ধীরে ধীরে তার হাতের উপরে আসতে শুরু করে। এই অবস্থায় সাপটিকে ধরতে গিয়েছিলেন ভাইজান। আর সেই সময়ে ফণা উঁচিয়ে তিন-তিনবার তার হাতে ছোবল মারে সাপটি। এই ঘটনার পরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা পরীক্ষা করে জানান সাপটি বিষাক্ত নয়।
এরপর ৬ ঘণ্টা হাসপাতালে কাটিয়ে অবশেষে নিজের বাড়িতে ফেরেন বলিউড স্টার। তাঁকে সাপে কেটেছে এই খবর চাউর হতেই তার ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। যদিও কিছুক্ষণ পর সংবাদমাধ্যমের মাধ্যমে তারা জানতে পারেন যে তিনি সুস্থ আছেন এবং বাড়ি ফিরে গিয়েছেন।


ঠিক কিভাবে সাপে কেটেছিল? নিজের জন্মদিনে তা জানালেন ভাইজান #
সালমানের বাবা সেলিম খানও জানিয়েছেন ছেলেকে কোন বিষধর সাপে কাটেনি। আর আজ জন্মদিনের সকালেই সালমান নিজের মুখে বয়ান দিয়েছেন বলিউডের ভাইজান।







