Salman Khan: সিগারেট হাতে সঞ্চালনা করছেন খোদ তারকা, চরম ভাইরাল সলমনের ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাধারনত কোন সিনেমা শুরুর ঠিক আগে দেখা যায় একটি বিজ্ঞাপন। সেটি হল ‘ধূমপান করবেন না, ধূমপান স্বাস্থ‍্যের পক্ষে ক্ষতিকর’। শুধু তাই নয় বিশেষ কোন সিনেমা ছাড়া কোন সিনেমাতে ধুমপানের দৃশ্য দেখানোও হয়না। রিয়্যালিটি শোতে তো একদমই ধূমপান নিষিদ্ধ। কিন্তু সম্প্রতি সেই নিয়ম ভঙ্গ করলেন খোদ সঞ্চালক ওরফে সলমন।

আরও পড়ুনঃ নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কাজল, শেষমেশ ক্ষমা চাইতে হল অভিনেত্রীকে?

বিগ বসের ওটিটি ২ এর সঞ্চালকের ভুমিকায় আমরা দেখতে পাচ্ছি ভাইজানকে। সেখানেই তাকে সঞ্চালনা করার সময় সিগারেট হাতে দেখা গেল। প্রতিযোগীদের সাথে কথা বলার সময় তার হাতে ছিল সিগারেট যা কারোরই চোখ এড়ায়নি। সেই মুহূর্তে ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই চরম ভাইরাল হয়ে যায়।

fcghjhhjসেই ক্লিপ জুড়ে বয়ে আসতে থাকে একের এক কটাক্ষ। রীতিমত নেটিজেনদের রোষের মুখে পড়েন অভিনেতা। অনেক নেটনাগরিক তাকে আবার কটাক্ষ করে বলেন ‘হিপোক্রিট’। তবে এর আগে সলমনকে কোনভাবেই এই কাজ করতে দেখা যায়নি। কিন্তু হটাৎ করে কি এমন হল? এই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে একাধিক নেটনাগরিকদের মনে।

সিগারেট হাতে সঞ্চালনা করছেন খোদ তারকা, অভিনেতার ওপর কটাক্ষের ঝড়

gghjhjউল্লেখ্য কিছুদিন আগে বিগ বসের দুই প্রতিযোগী জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী একে ওপরকে চুম্বন খাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল খোদ সলমন। এবার সেই প্রসঙ্গ টেনে এনে নেটিজেনরা কটাক্ষ করছেন ‘‘নৈতিকতা নিয়ে উনি অন্যদের জ্ঞান দেন কীভাবে?’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত