নজরবন্দি ব্যুরোঃ বলিউডের নামজাদা অভিনেত্রী কাজল। বরাবরই ঠোটকাটা স্বভাবের তিনি। মুখের ওপর কোন কথা বলতে তিনি ভয় পায়না। তবে বিতর্কে তিনি খুব একটা জড়াইনি। তবে মন্তব্য করে গুটিকয়েকবার তিনি বেকায়দায় পড়ে গিয়েছিলেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে দেশ দেশের শিক্ষা নিয়ে কথা বলেন।
আরও পড়ুনঃ ৪০ বছরের রেকর্ড ভেঙে মুষলধারে বৃষ্টি, নজির গড়ল দিল্লির বন্যা
কাজলের কথায় ‘‘অশিক্ষিত নেতারা দেশ চালাচ্ছেন, যাঁদের শিক্ষা কিংবা কোনও বিশেষ দৃষ্টিভঙ্গি নেই।’’ এই মন্তব্য করার পরেই তিনি কটাক্ষের শিকার হন নেটপাড়া জুড়ে। অভিনেত্রীর করা এই মন্তব্য সামাজিক মাধ্যম জুড়ে বেশ ভাইরাল হয়। তবে এবার কি বাধ্য হয়ে ক্ষমা চাইতে হল অভিনেত্রীকে?
অভিনেত্রীকে আরও বলতে শোনা যায়, আমাদের দেশের পরিবর্তন খুব ধীর গতিতে হচ্ছে কারন আমাদের দেশে যেসমস্ত মানুষ রয়েছে তাদের ঐতিহ্যে ভীষণভাবে নিম্ন। শুধু তাইনয় আমাদের দেশের শিক্ষার অভাব রয়েছে । কাজলের এই মন্তব্য ঘিরে নেটিজেনরা বলেছেন “আপনি নিজে স্কুলছুট। স্বামী গুটখা বিক্রি করেন। আপনার মুখে এসব কথা মানায় না”
নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কাজল, ফের পাল্টা টুইট অভিনেত্রীর

তার পরেই সমস্ত ঘটনার পর কাজলকে পাল্টা টুইট করতে দেখা যায়। তিনি বলেন ‘‘আমি শিক্ষা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছি মাত্র, সেটা জরুরি। আমার উদ্দেশ্য কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে ছোট করা নয়। আমাদের অনেক নেতাই রয়েছেন যাঁরা সঠিক পথে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’’



