সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে কুমন্তব্যে ক্ষুব্ধ সায়নী, সেই নিয়েই এক হাত নিলেন অমিত মালব্যকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা ভোটে পরাজিত হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। কিন্তু তারপর তিনি অন্য অনেকের মত রাজনীতি থেকে সরে না গিয়ে সক্রিয় রাজনীতিতে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর তার ফল স্বরূপ বর্তমানে চিনি যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি। কিন্তু বেশ কিছুদিন ধরেই সায়নীর কিছু ছবি নিয়ে নেট মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ কলকাতায় এসে দুর্ঘটনার কবলে বেচারাম, মানিকতলায় গাড়ি সংঘর্ষে আহত ৩

এই ছবিগুলো দেখে অনেকে খারাপ মন্তব্য করেছেন। অনেকে আবার পুরনো ছবি নিয়ে কাটাছেড়াও করেছেন। অনেকদিন চুপ থাকার পরে অবশেষে এই নিয়ে মুখ খুললেন সায়নী ঘোষ। তবে তিনি কোন সাংবাদিক সম্মেলনে নয় এই ঘটনায় তিনি যে যথেষ্ট বিরক্ত এবং ক্ষুব্ধ সে কথা তিনি লিখেছেন তার ফেসবুক পেজে। তবে এই ঘটনার জন্য তিনি নাম না করে দায়ী করেছেন বিজেপিকে।

বিশেষ করে বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য কেই। এই ঘটনায় সায়নী তার ফেসবুক পেজে ঠিক কি লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো আপনাদের সামনে। তিনি লিখেছেন, “কিছুদিন যাবৎ দেখছি আমার ও এক সহঅভিনেত্রী বন্ধুর একটি বহু পুরোনো শুটিংয়ের ছবি নিয়ে প্রচুর কাটাছেঁড়া হচ্ছে। অনেকে অনেক জ্ঞান দিচ্ছেন, তুলনা টানছেন, মিম বানাচ্ছেন এবং খারাপ কথাও বলছেন। (যদিও বেশিরভাগের মালিকই মালব্য।)

সে যাইহোক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে অভিনয় করার দরুন এরম বহু ছবি নানান জায়গাতে আপনারা দেখতে পাবেন।এমনি না পান গুগল সার্চ করলে অবশ্যই পাবেন। এটার রেশ ফিকে হলে, সেগুলো বের করে আনুন কিন্তু তাতেও চিড়ে ভিজবে না।

আমাদের সহকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের কাছে আমি যে ভালোবাসা পাই তা অত্যন্ত আন্তরিক ও স্বতঃস্ফূর্ত। এই বাংলার মাটি আমার অহংকার এবং বাংলার মানুষের ভালবাসা আমার অলংকার।
এই বোকা বোকা জিনিস গুলো করে তাদের ভালোবাসায় বিশেষ প্রভাব ফেলতে পারবেন না। তাই নিজের সীমিত বুদ্ধিতে শান দিন And try something new।

সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে কুমন্তব্যে ক্ষুব্ধ সায়নী

পুনশ্চ: মালব্যর মাসতুতো ভাই বোনেরা, মোদিবাবুর অধীনে মৃত অর্থনীতির মন্দা বাজারে ২ টাকা অনেক। ২০২৪ অব্দি করে খান, এখন আছেন, তখন ‘ছিলেন’ হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত