নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় এসে দুর্ঘটনার কবলে রাজ্যের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। কাজের খাতিরে আজ কলকাতায় এসেছিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। আর তাতেই বিপত্তি। কনভয়ের সঙ্গে একটি ট্যাক্সির সংঘর্ষ হয় মাঝ রাস্তায়।
আরও পড়ুনঃ সময়ের আগেই হাজির আদালতে, সারদা কেলেঙ্কারিতে শর্তসাপেক্ষ জামিন কুণালের


জখম ৩। যদিও সূত্রের খবর সুস্থ আছেন বিধায়ক। আজ মানিকতলা থেকে রাজাবাজারের মধ্যবর্তী এলাকায় একটি ট্যাক্সির সঙ্গে আচমকাই সংঘর্ষ হয় বেচারামের কনভয়ের একটি গাড়ির। স্থানীয় ট্রাফিক পুলিশ মারফত খবর, মানিকতলা থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিলেন বেচারাম এবং তাঁর কনভয়।
কলকাতায় এসে বিপত্তি, দুর্ঘটনার কবলে বেচারামের কনভয়।

মোড়ের আগে বাঁকের কাছে উল্টো দিক থেকে আসা ট্যাক্সির সঙ্গে ধাক্কা হয় কনভয়ের একটি গাড়ির। আহত হয়েছে ট্যাক্সি চালক। পরিস্থিতি সামলাতে গিয়ে দুই ট্রাফিক পুলিশও আহত হয়েছেন। জখম হওয়ার খবর পেয়েই নিজে কথা বলেন বিধায়ক। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। সংঘর্ষের ঘটনায় রাস্তায় জানজট তৈরি হলেও কিছুক্ষণেই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।









