ইতিহাসের বলি বিরাট, পাশে দাঁড়াবেন দাদা ? #ShameOnBCCI

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পর ভারতীয় ক্রিকেট দলে অনেক পরিবর্তন এসেছে। বিরাট কোহলি নিজেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) তার কাছ থেকে ওয়ানডে দলের অধিনায়কত্বও কেড়ে নিল। কোহলি অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না তিনি।

আরও পড়ুনঃ Virat Kohli: ইচ্ছার বিরুদ্ধে একপ্রকার জোর করেই সরিয়ে দেওয়া হল বিরাট কে
অন্যদিকে বিসিসিআইও অধিনায়কত্ব থেকে সরে যেতে কোহলিকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল। ইচ্ছার বিরুদ্ধে একপ্রকার জোর করেই ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিরাট কে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর , নির্বাচকরা নাকি চাইছিলেন কোহলি (Virat Kohli) নিজেই পদত্যাগ করুন। যাতে সবার সম্মানের দিকটা বজায় রেখেই ব্যাপারটা মেটানো যায়।

তবে এটাই প্রথম নয়, আজ থেকে প্রায় বছর ষোলো আগে, ভারতীয় দলের দায়িত্ব হারিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এমনকি ফর্মে না থাকা সৌরভ দলের পক্ষে কতটা ক্ষতিকারক সেই নিয়েও সরব হতে দেখা গিয়েছিল গ্রেগ চ্যাপেল কে। যারফলে সেইসময় দল ছাড়তে হয়েছিল বর্তমান বিসিসিআই প্রেসিডেণ্ট কে।

কিন্তু সেইসময় সৌরভ গাঙ্গুলির পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিসিসিআই প্রেসিডেণ্ট রনবীর সিং মাহিন্দ্রা। শুধু পাশে দাঁড়ানোই নয়, সেইসময় সৌরভ কে নিয়ে যাতে কোন রকমের অপ্রীতিকর কিছু না ঘটে সেদিকেও নজর দিতে দেখা গিয়েছিল তাঁকে।

কালের চক্রে এবার সেই পথেরই যাত্রী হয়েছেন বিরাট কোহলি। এবার টি-টোয়েণ্টি ফরম্যাটের পাশাপাশি ওডিআইয়ের ক্ষেত্রেও দলের অধিনায়ক হিসেবে বোর্ডের তরফ থেকে নির্বাচিত করা হয় রোহিত শর্মা কে। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। পাশাপাশি নেটমাধ্যমে ও দেখা দিয়েছে সমালোচনার ঝড়।

ইতিহাসের বলি বিরাট, কি পরিকল্পনা দাদার ?

ইতিহাসের বলি বিরাট, পাশে দাঁড়াবেন দাদা ?
ইতিহাসের বলি বিরাট, পাশে দাঁড়াবেন দাদা ?

কিন্তু এবার বিরাট কে দলের অধিনায়ক হিসেবে ছেঁটে ফেলার সময়ে বিসিসিআইয়ের পদে আসীন রয়েছেন সৌরভ গাঙ্গুলি। যা দেখে অনেকেরই প্রশ্ন এবার কি বিরাটের পাশে দাঁড়াবেন দাদা ? কালচক্রের মত এবার বিরাটের সম্মান বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নিতে দেখা যাবে সৌরভ গাঙ্গুলি কে, এখন সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর