রামমন্দিরের উদ্বোধনে এসে কী বললেন সচিন ও কুম্বলে?

Ram mandir: দুপুর ১২টা ০৫ থেকে থেকে ১২টা ৫৫মিনিট পর্যন্ত প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের যজমানিতে পুজো দিলেন মোদী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২২ জানুয়ারি ২০২৪। ইতিহাস রচিত হল সরযূ নদীর তীরে। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাতেই প্রাণপ্রতিষ্ঠা হল রামলালার বিগ্রহের। রামমন্দিরের উদ্বোধনকে (Inauguration of Ram Mandir) কেন্দ্র করে উদ্বেলিত গোটা দেশ। সবার চোখ ছিল অযোধ্যার দিকে। দুপুর ১২টা ০৫ থেকে থেকে ১২টা ৫৫মিনিট পর্যন্ত প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের (Satyendra Das) যজমানিতে পুজো দিলেন মোদী।

আরও পড়ুন: কোন বিরল পাথরে নির্মিত অযোধ্যার রামলালা? বিগ্রহ তৈরিই বা করলেন কে? জানুন বিস্তারিত

sachin

পুজর সময় গর্ভগৃহে উপস্থিত ছিলেন মোদী (Narandra Modi) ছারাও আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পরই উপস্থিত দর্শনার্থীদের সামনে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সাফ জানান, ২২ জানুয়ারি ২০২৪ তারিখে নতুন ইতিহাসের সূচনা করল দেশ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতি থেকে শিল্প ও বিনোদন জগৎ এর মানুষরা।

রামমন্দিরের উদ্বোধনে এসে কী বললেন সচিন ও কুম্বলে?
রামমন্দিরের উদ্বোধনে এসে কী বললেন সচিন ও কুম্বলে?

উপস্থিত ছিলেন দেশের তারকা ক্রীড়াব্যক্তিত্বরাও। ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar) সেখানে আমন্ত্রিত ছিলেন, তিনি সাংবাদিকদের বলেন, “এটা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা। বলতে গেলে, ঐতিহাসিক দিন। সমগ্র দেশবাসীর স্বপ্নপূরণ হয়েছে। আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিক পরম্পরার জন্য দারুণ এক গর্বের মুহূর্ত।

রামমন্দিরের উদ্বোধনে এসে কী বললেন সচিন ও কুম্বলে?

ram 9

পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে এই মুহূর্ত। আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে দারুণ খুশি। আমার পরিবারকে এখানে আনতে চাই”। অপর দিকে আর এক কিংবদন্তী বোলার অনিল কুম্বলেও (Anil Kumble) ছিলেন সেখানে। তিনি জানান, “এ এক ঐতিহাসিক মুহূর্ত। স্বর্গীয় এক ক্ষণ। এর অংশ হতে পেরে দারুণ লাগছে। রামলালার (Ram Lala) আশীর্বাদ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত