আচমকা BCCI পদ থেকে ইস্তফা দিলেন সাবা করিম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিন্ছুদিন আগে বোর্ডের সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল জোহরি। #MeToo অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তিনি। এবার সুত্রের খবর BCCI এর ক্রিকেট অপারেশনসের জেনারেল ম্যানেজার পদ থেকে ইস্থফা দিলেন সাবা। যা নিয়ে জোর গুঞ্জন বোর্ডের অন্দরে। বোর্ডের বর্তমান প্রশাসক কমিটির সঙ্গে সংঘাতের জেরেই নাকি তিনি ইস্তফা দিয়েছেন, এমনই খবর।

আরও পড়ুনঃ খেলরত্ন সম্মান থেকে নিজের নাম সরিয়ে নিতে অনুরোধ ভাজ্জির! কেন?

তবে এখনও সরকারিভাবে তাঁর ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেননি করিম।রাহুল জোহরির ইস্তফা গ্রহণ হওয়ার এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন সাবা করিম। ২০১৭ সাল থেকে তাঁরা একসঙ্গে বোর্ডে নিজেদের দায়িত্ব সামলাচ্ছিলেন। ৫২ বছর বয়সী সাবা করিম এর আগে নির্বাচক ছিলেন। দেশের জার্সিতে তিনি একটি টেস্ট ও ৩৪ট ওয়ানডে খেলেছেন।

১২০চি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন সাবা। ২২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৭৩১০ রান করেছেন তিনি।কিন্তু আচমকা গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ কী, তাও বেশ সন্দেহের। প্রথমে পূর্বাঞ্চলের নির্বাচক পরে  বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে। তবে বিতর্ক তাঁরও পিছু নেয়।

গত বছর মহিলা জাতীয় দলে সাপোর্ট স্টাফ নিয়োগে বেনিয়মের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তখনকার প্রশাসক কমিটির সদস্য ডায়না এডুলজি তাঁর বিরুদ্ধে বোর্ডের সিইওকে চিঠি লেখেন। সেই বিতর্কের জেরেই কি এতদিন পর ইস্তফা, তা নিয়েও জল্পনা বাড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর