অন্তঃসত্ত্বা অবিবাহিত মহিলার গর্ভপাতে সম্মতি শীর্ষ আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অন্তঃসত্ত্বা অবিবাহিত মহিলার গর্ভপাতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়েছে। ২৫ বছর বয়সি এক মহিলার আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ দিল্লি এইমসের এক বিশেষ মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও ঝুঁকি ছাড়াই গর্ভপাত করা যেতে পারে।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারি মাসেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের।

Shamim Ahamed Ads

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং জেবি পারদিওয়ালা জানিয়েছেন, এই আইন পর্যালোচনা করতে হবে, যেন অবিবাহিতারা ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি পান। সাম্প্রতিককালে চিকিৎসাশাস্ত্রে অনেক উন্নতি হয়েছে। ফলে গর্ভপাত করতে ঝুঁকি অনেকটাই কমেছে। সেই প্রসঙ্গে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, “চিকিৎসকেরা যদি অনুমতি দেন, তাহলে অবিবাহিতা মহিলারা কেন ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করাতে পারবেন না?” সেই সঙ্গে বলা হয়েছে, গর্ভপাত করতে যদি ঝুঁকি থাকে, তাহলে সেটা বিবাহিত এবং অবিবাহিত উভয়েরই হতে পারে।

অন্তঃসত্ত্বা অবিবাহিত মহিলার গর্ভপাতে সম্মতি শীর্ষ আদালতের

তাই বিচারব্যবস্থায় প্রগতিশীল মানসিকতার পরিচয় দিয়ে আইন পালটানো দরকার। উল্লেখ্য ১৯৭১ সালের ‘মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইন’ অনুযায়ী ভ্রূণের বয়স ২০ সপ্তাহ পেরোলেই গর্ভপাত নিষিদ্ধ ছিল। এছাড়া ১২ সপ্তাহের পর গর্ভপাত করাতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিলেই চলত। ২০ সপ্তাহের পর গর্ভপাতের অনুমোদন নিতে হলে বিশেষ মেডিক্যাল বোর্ডের অনুমতির প্রয়োজন। ১২ থেকে ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে হলে দুই চিকিৎসকের অনুমতির প্রয়োজন।

13 4

গর্ভবতী অবস্থায় বিবাহ বিচ্ছেদ হলে বা স্বামীর মৃত্যু হলেও ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের আর্জি বিবেচনা করা হয়ে থাকে। দেশের আইন অনুসারে ধর্ষণ অথবা অন্যান্য বিশেষ ক্ষেত্রে অন্তঃসত্তা মহিলাদের গর্ভপাতের সর্বোচ্চ মেয়াদ ২৪ সপ্তাহ। প্রসঙ্গত, বিচারপতি চন্দ্রচূড় কিছুদিন আগেই এক অবিবাহিতা তরুণীকে গর্ভপাতের অনুমতি দিয়েছিলেন।

14 3
অন্তঃসত্ত্বা অবিবাহিত মহিলার গর্ভপাতে সম্মতি শীর্ষ আদালতের

সম্প্রতি ২৫ বছরের এক তরুণী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর গর্ভে থাকা সন্তানের বয়স ২৪ সপ্তাহ হয়ে গিয়েছে। এই অবস্থায় আদালতের কাছে আরজি জানিয়ে ওই তরুণী বলেন, তিনি স্বেচ্ছায় অন্তঃসত্ত্বা হলেও পরে তাঁর সঙ্গী তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন।

অন্তঃসত্ত্বা অবিবাহিত মহিলার গর্ভপাতে সম্মতি শীর্ষ আদালতের

তাঁর দাবি, এই অবস্থায় ‘কুমারী মা’ হয়ে ওই সন্তানকে যদি তিনি জন্ম দেন, তাহলে তাঁকে মানসিক যন্ত্রণার পাশাপাশি সামাজিক কলঙ্কের ভারও বইতে হবে। তাছাড়া এই পরিস্থিতিতে মা হতে তিনি একেবারেই প্রস্তুত নন বলেও ওই তরুণী জানিয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত