নজরবন্দি ব্যুরোঃ ফাইজার ভ্যাকসিনের পর সাফল্যের পথে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি। সাফল্যের পথে রাশিয়ার চ গামালিয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি দ্বারা নির্মিত এই প্রতিষেধক স্পুটনিক ভি ভ্যাকসিন করোনা মহামারীর থেকে মানব দেহকে ৯২ শতাংশ পর্যন্ত সুরক্ষিত করতে সক্ষম। এই বিষয়ে এখনও গরেষণা করেছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুনঃ ২১-শের নির্বাচনের আগে কর্মসংস্থানে জোর মমতার
জানা গেছে, ড: রেড্ডির ল্যাবরেটরিগুলিতে কোভিড-১৯ টিকার শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। মার্কিন মুলুকের একটি ওষুধ প্রস্ততুতকারি সংস্থা টিকা ফাইজার –এর পরীক্ষামূলক তথ্য প্রকাশের কিছু দিনের মাথায় রাশিয়া ভ্যাকসিন স্পুটনিক ভি-এর কথা ঘোষণা করেছে। সূতের খবর, ফাইজার জার্মান বায়োটেক ফার্ম বায়োএনটেকের সাথে যৌথ ভাবে ভ্যাকসিন তৈরীর কাজ করছিল। সংস্থা সূত্রে খবর, টিকার পরীক্ষামুলক ট্রায়ালে অংশ গ্রহণকারিদের মধ্যে ৯৯ শতাংশ মানুষের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিষেধক ৯০ শতাংশ পর্যন্ত কার্যকারী।
ফাইজার ভ্যাকসিনের পর সাফল্যের পথে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি। পাশাপাশি করোনা টিকা স্পুটনিক ভি পরীক্ষামূলক ট্রায়ালে অংশগ্রহণকারীকে ১৬ হাজার মানুষের থেকে পাওয়া তথ্য অনুযায়ী টিকাটি ৯২ শতাংশ পর্যন্ত শরীরকে সুরক্ষা রাখতে পারবে। রাশিয়ার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার বৃহত্তম ডাবল-ব্লাইন্ড, র্যা নডমাইজ, প্লাসবো নিয়ন্ত্রিত ফেজ থ্রি ক্লিনিকাল ট্রায়ালগুলির তথ্যের উপর নির্ভর করেই টিকার কার্যকরি ক্ষমতা নির্ধারণ হয়েছে।
ট্রায়াল চলেছে হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীদের দেহে। প্রথম টিকা দেওয়ার ২১ দিনের মাথায় স্বেচ্ছাসেবকদের দ্বিতীয়দফার টিকা দেওয়া হয়। ২০ জন করোনা প্রতিষেধকের শরীরেও এই টিকা দেওয়া হয়। তার পরই লক্ষ্য করা গেছে ভ্যাকসিন স্পুটনিক ভি দ্বিতীয় ডোজের পরই ৯২ শতাংশ কার্যকর দেহকে সুরক্ষিত করতে। এটি একটি অ্যাডিনোভাইরাস ভ্যাকসিন।



