২১-শের নির্বাচনের আগে কর্মসংস্থানে জোর মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২১-শের নির্বাচনের আগে কর্মসংস্থানে জোর মমতার ।রাজ্যে কর্মসংস্থানের পথ আরও প্রশস্ত করতে চাইছে রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিকদের বৈঠকে এমনটাই জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য নিরাপত্তার উপর জোর দিয়ে আরও তিনটি নতুন ব্যাটেলিয়ান তৈরী হচ্ছে। কোভিড পরবর্তী পরিস্থিতির মধ্যে শূন্য পদে নিয়োগ করা হবে শিক্ষকদেরও। আর তাঁর এই ঘোষণাতেই খুশি রাজ্যবাসী।

আরও পড়ুনঃ“তৃণমূল এবং বিজেপি দুই দলই সাম্প্রদায়িক” বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

একুশের ভোটকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে, রাজনৈতিক মহলের একাংশ। কেভিড পরিস্থিতিতে থমকে গিয়েছে অনেক কিছুই৷ আস্তে আস্তে স্বাভাবিকের পথে দেশ। এমনিতেও নানা টানাপোড়েনের জেরেও শিক্ষক নিয়োগ হচ্ছিল না বেশ কয়েক বছর। তবে এবার ভোটের আগে আগেই নিয়োগের পালা সেরে ফেলতে চান মাননীয়া। ফলে তা্র রুপরেখা ঠিক করতেই এদিন নবান্নে মন্ত্রীসভার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী

বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “কেভিড পরিস্থিতির উন্নতি হলে শূন্য পদে শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে। ডিসেম্বর থেকেই ১৬ হাজার পদে নিয়োগ করা হবে টেট উত্তীর্ণদের। যাবতীয় নিয়মকানুন স্থির করে পরে জানাবে শিক্ষাদপ্তর।” ফলে এই মুহূর্তে উত্তীর্ণ টেট পরীক্ষার্থীদের সংখ্যা ২০ হাজার। তাঁরাই আগে অগ্রাধিকার পাবেন। ইতিমধ্যেই টেট হবে অফলাইনে। ইতিমধ্যেই আড়াই লক্ষ আবেদন জমা পড়েছে বলে জানান,মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্য নিরাপত্তা রক্ষা নিয়ে এদিন আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

২১-শের নির্বাচনের আগে কর্মসংস্থানে জোর মমতার ।নতুন করে রাজ্য পুলিশের তিনটি ব্যাটেলিয়ান তৈরী হচ্ছে। এছাড়াও পাহাড়ে নিরাপত্তা গোর্খা ব্যাটেলিয়ান ও জঙ্গলমহলে একটি ব্যাটেলিয়ান ও কোচবিহারে নারায়ণী ব্যাটেলিয়ান তৈরীর কথা বলা হয়েছে। তবে কারা সুযোগ পাবেন, এই সিদ্ধান্ত রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের উপর তিনি ছেড়ে দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত