নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনে বিশেষ সেনা অভিযানে এক বছরের বেশি পূর্ণ। তা সত্ত্বেও ইউক্রেনে হামলা বন্ধ করেনি রাশিয়া। বৃহস্পতিবার ফের ইউক্রেনে ক্ষেপনাস্ত্র হামলা শুরু করল রাশিয়া। বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপনাস্ত্র হামলা চালায় রাশিয়া। বিশেষ করে ইউক্রেনের রাজধানী কিভে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত, উত্তরবঙ্গ থেকে কী বললেন অভিষেক?
যার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। গত ৫০ দিন ধরে কিভে ক্ষেপনাস্ত্র হামলা চালায়নি রাশিয়া। ৫০ দিন পর এবার ফের ইউক্রেনেরে রাজধানীর উপর গোটা রাত ধরে হামলা চালায় রুশ সেনা। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছে ইউক্রেনকে।

তা দিয়ে রাশিয়ার হামলা ঠেকানোর কাজও করছে ইউক্রেন সেনা। সে রকই যুদ্ধাস্ত্র ওই দুই শহরে আনছিল ইউক্রেন। তা ঠেকাতেই রাশিয়ার এই হামলা বলে জানা গিয়েছে। ইউক্রেনের মধ্য ভাগে রয়েছে উমান শহর। সেখানেই রাশিয়ার সেনার হামলায় রাশিয়ার মিসাইল হামলায় ওই শহরের বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়েছে। আগুন ধরে গিয়েছে সেই শহরের বহুতলে।

উল্লেখ্য কিছুদিন আগেই ইউক্রেন সফরে গিয়ে রাশিয়াকে কার্যত তুলোধনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, হামলা দেখে মনে হয়েছিল কিয়েভ দখলই করে নেবে রাশিয়া। কিন্তু, কিয়েভ তো টিকে আছে। অট্টহাসির সঙ্গে বাইডেনের এই সব মন্তব্য খোলা মনে নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফের ইউক্রেনের দুই শহরে হামলা রুশ সেনার, মৃত ৫, আহত বহু

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য ভাল চোখে নেননি পুতিন। তখন তিনি এক প্রকার হুমকির ছলে বলেছিলেন রাশিয়া ফের পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে। সেই সময় তিনি আরও জানান, রাশিয়া এই যুদ্ধে তার লক্ষ্য অর্জন করবে। পশ্চিমের দেশগুলো রাশিয়াকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। সেটা রোখাই যে রাশিয়ার কাছে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ।



