Russia-Ukraine War: এবার শীতকালীন প্যারালিম্পিক থেকে বাদ রাশিয়া

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী শনিবার থেকে চীনের বেইজিংয়ে শুরু হতে চলেছে শীতকালীন প্যারালিম্পিকস। শুক্রবার হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর তার আগেই বড় সিদ্ধান্ত জানাল আইপিসি। শীতকালীন প্যারালিম্পিকেও নিষিদ্ধ ঘোষণা করা হল পুতিনের দেশকে।

আরও পড়ুনঃ কিভে এয়ার স্ট্রাইক, খারকিভে মিসাইল হামলা! পুতিনকে কড়া হুঁশিয়ারি জেলেনস্কির

পাশাপাশি রাশিয়াকে পরোক্ষভাবে সাহায্য করার জন্য বেলারুশকেও নিষিদ্ধ করল আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। বৃহস্পতিবার প্যারালিম্পিক কমিটি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বেইজিংয়ে শীতকালীন প্যারালিম্পিকে রাশিয়ান ও বেলারুশিয়ান ক্রীড়াবিদরা অংশ নিতে পারবেন না।

এবার শীতকালীন প্যারালিম্পিক থেকে বাদ রাশিয়া
এবার শীতকালীন প্যারালিম্পিক থেকে বাদ রাশিয়া

শীতকালীন প্যারালিম্পিকসে রাশিয়া থেকে ৭১ জন এবং বেলারুশ থেকে ১২ জন ক্রীড়াবিদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল।ইউক্রেনে যুদ্ধ বিধ্বস্তদের সহানুভূতি জানান আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সভাপতি অ্যান্ড্রু পার্সনস। কিন্তু পাশাপাশি জানিয়ে দেন,

এবার শীতকালীন প্যারালিম্পিক থেকে বাদ রাশিয়া

আইনি জটিলতায় ভয়ে সরাসরি ইউক্রেনের পাশে দাঁড়াতে পারছেন না তাঁরা। অ্যান্ড্রু পার্সনস বলেন, ‘গত ১২ ঘন্টায় বহু লোক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমাদের বলা হয়েছে যদি আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করি তাহলে ঘোর বিপদে পড়তে হতে পারে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এই পরিস্থিতি আমাদের বিপদে ফেলে দিয়েছে।’

এবার শীতকালীন প্যারালিম্পিক থেকে বাদ রাশিয়া

রাশিয়া এবং বেলারুশকে ইতিমধ্যেই নির্বাসনে পাঠিয়ে দিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা। সেই তালিকায় যুক্তি হল আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রাশিয়া এবং বেলারুশকে নির্বাসিত করার চাপ দিতে শুরু করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর