নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনও যুদ্ধ থামার নাম নেই ইউক্রেন-রাশিয়ার মধ্যে। বরং সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের ভয়াবহতাও ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ঠাই হয়েছে বম্ব শেল্টারগুলিতে। যুদ্ধের অষ্টম দিনে আক্রমনের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের চারটি শহর দখলের দাবি করছে তারা। এখন রুশ সেনা আক্রমণ শানাচ্ছে ইউক্রেনের রাজধানী কিভ দখলের উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ বস্তা দিয়ে তৈরি হচ্ছে দুর্গ, তৈরি মলটভ ককটেল, রাশিয়াকে রুখতে তৈরি আরও এক শহর
রাজধানী কিভে এয়ার রেড সাইরেন বাজছে মুহুর্মুহু। রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। যার জেরে তছনছ হয়ে গিয়েছে ওই শহর। বিধস্ত অবস্থায় পৌঁছে গিয়েছে ইউক্রেন। আকাশপথে হামলার পাশাপাশি সীমান্তে ইউক্রেন পেরিয়ে ঢুকে পড়েছে রাশিয়ার পদাতিক সেনাও। মুর্হুমুহু এয়ার স্ট্রাইকে ধ্বংস ইউক্রেনের এয়ারবেস। ধ্বংস একের পর এক সেনা ঘাঁটি।
পদাতিক সেনা এবং, বায়ুসেনা ছাড়াও ইউক্রেনের সীমান্তবর্তী কৃষ্ণ সাগরে অবস্থান করছে প্রায় ৫০ টি রুশ রণতরী। সেখান থেকে ক্ষেপনস্ত্র ছোঁড়া হচ্ছে। মূলত খেরশন শহরের দখল নেওয়ার চেষ্টায় রয়েছে নৌবাহিনী। ইতিমধ্যেই খেরসনের ৫০ শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়ে নিয়েছে রাশিয়া। স্যাটেলাইট চিত্রে কিভ এবং খেরসনের ভয়াবহ ছবি ধরা পড়েছে। রাস্তায় সারি সারি মৃতদেহের ছবিও ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অবধি, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের ১ হাজার ৬১২ অস্ত্র ঘাঁটি। ধ্বংস হয়েছে ৩৯টি অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল, ৬০৬টি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, ২২৭টি মর্টার, ৫৩টি ড্রোন।ইউক্রেন থেকে প্রায় প্রায় ৬ লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে এখন পর্যন্ত ২৫০০ জন সেনার মৃত্যু হয়েছে। এদিকে ইউক্রেনের পক্ষে লড়াই করতে গিয়ে প্রান হারিয়েছেন প্রায় ৬ হাজার সেনা। ২ হাজারের বেশি সাধারণ মানুষ মারা গিয়েছেন।
কিভে এয়ার স্ট্রাইক, খারকিভে মিসাইল হামলা! পুতিনকে কড়া হুঁশিয়ারি জেলেনস্কির

অষ্টম দিনে পড়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ক্রমশ ঘোরাল হয়ে উঠছে পরিস্থিতি। এরই মধ্যে আজ চলছে দ্বিতীয় শান্তি বৈঠক। রাশিয়ার কাছে কোনভাবেই মাথা ঝোঁকাবে না জানিয়ে দিয়েছে ইউক্রেন। যা ক্ষতি হয়েছে সমস্ত উসুল করব, পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।



