নজরবন্দি শিলিগুড়িঃ গত বেশকিছু সময় ধরেই রানওয়ের সমস্যা দেখা দিচ্ছিল বাগডোগরা বিমানবন্দরে। তবে সকল যাত্রীদের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে চালু ছিল বিমান পরিষেবা। তবে এবার হাতের বাইরে চোলে গিয়েছে গোটা পরিস্থিতি। যারফলে, আজ থেকে আগামী ১৫ দিন বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ Partha Chaterjee: পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশ কমিটি বেআইনি, গ্রুপ ডি নিয়োগে চরম দুর্নীতি
জানা গিয়েছে, বর্তমানে ফের রানওয়ে বিভ্রাট দেখা দেওয়ায় সমস্ত পরিষেবা বন্ধ রেখে মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো আগামী ২৬ এপ্রিল ফের সকলের জন্য খুলবে বাগডোগরা বিমানবন্দর। পাশাপাশি কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যেসব যাত্রীরা আগের থেকে টিকিট কেটে রেখেছিলেন তাদের সম্পূর্ণ টাকাই ফিরিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে বর্তমানে রানওয়ে মেরামতির জন্য বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২৬ তারিখ থেকেই ফের টিকিট চালু করা হবে।
তবে টিকিট কাটতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। বিমানবন্দরের তরফে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এইমাসে যাত্রীদের টিকিট করিয়ে দিতে পারবে না এজেন্ট। একান্ত প্রয়োজন হলে এই এয়ারপোর্ট থেকেই টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। তবে আগামী ১লা মে থেকে ফের জারি হবে পুরনো নিয়ম। যারফলে আগামী মাস থেকে ফের এজেন্ট মারফত টিকিট সংগ্রহ করতে পারবেন সকলে।
রানওয়ে বিভ্রাট, আগামী ১৫ দিন বন্ধ থাকছে এয়ারপোর্ট

উল্লেখ্য, দিনের পর দিন রানওয়ে খারাপ থাকায় বারংবার বাতিল হচ্ছিল একাধিক উড়ান। যা সমস্যায় ফেলছিল সকল যাত্রীদের। শেষমেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিল বাগডোগরা বিমানবন্দর কতৃপক্ষ। তাই আপাতত বন্ধ রেখেই রানওয়ে মেরামত করা হবে।



