শিবপুরে বিজেপি ও তৃণমূলের দুই সম্ভাব্য প্রার্থী রুদ্রনীল- জটু লাহিরীর কাজিয়া চরমে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোটের এখনও মাসখানেক বাকি। নির্বাচন কমিশন এখনও ঘোষণা করেনি দিনক্ষণ। প্রার্থীও ঘোষণা করেনি কোনও দল। এদিকে তার আগে পরস্পরের দিকে কাদা ছোড়াছুরিতে মগ্ন হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের দুই সম্ভাব্য প্রার্থী জটু লাহিড়ী এবং রুদ্রনীল ঘোষ।

আর পড়ুনঃ বামপক্ষে বিপ্লবের আধুনিক সুর, ফেসবুকের ওয়াল থেকে এবার দেওয়াল লিখনে টুম্পা!

ভোটযুদ্ধ নিয়ে দুজনের রেষারেষি থেকে এই বাকযুদ্ধ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দুর্নীতির অভিযোগ থেকে কটাক্ষ, কুকথা লাগাম অতিক্রম করেছে দুই পরস্পর বিরোধী নেতাই। ক্রমাগত একে অন্যের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। কয়েকদিন আগেই শিবপুরে কর্মিসভায় জটু লাহিড়ীর উদ্দেশে কটাক্ষ করে বিজেপির সম্ভাব্য প্রার্থী রুদ্রনীল বলেছিলেন, “পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, এটা ভুগোলে আছে। কিন্তু হাওড়ায় সেই ভূগোল উল্টে গিয়েছে।

এখানে ৩ ভাগ তো দূর, এক ভাগও জল নেই। সব ঝুঁজে গিয়েছে। যেটুকু ফাঁকা আছে, তাও প্রমোটিং হয়ে যাচ্ছে কিছু বিধায়ক ও কাউন্সিলর- এর সৌজন্যে।” বিধায়কের বিরুদ্ধে সরাসরি অভিযােগ করে বলেন, ”এলাকার রাম ঠাকুরের পুকুর চুরি করে নিয়েছেন জটুবাবু।”

সােমবার ‘বাংলার মেয়ে মমতা’ কর্মসূচিতে রুদ্রনীলের অভিযােগ উড়িয়ে জটুর দাবি, তাঁর এলাকায় এলাকায় কোনও পুকুর ভরাট হয়নি। এখন দেখার বাকযুদ্ধ পার করে ভোটের লড়াই শেষে কে হাসেন শেষ হাসি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত