চড় খেয়ে বেড়েছে জেদ, ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়তে চান রুদ্রনীল! #KhelaHobe

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চড় খেয়ে বেড়েছে জেদ, ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়তে চান রুদ্রনীল! ব্যাক্তিগত উদ্যোগে কদিন আগে তিনি ত্রান দিচ্ছিলেন ভবানীপুরে। ইয়াস আর কোভিড আবহে ক্ষতিগ্রস্ত হয় বাংলার একাধিক এলাকা। বাদ যায়নি ভবানীপুর। সেখানেই ত্রান বিলি করছিলেন ২১ নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। আর সেই ত্রান বিলি করতে গিয়ে চড় থাপ্পড় খেয়েছেন বলে অভিযোগ। কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তারপরেই রুদ্রনীল ভোটে লড়তে চেয়েছিলেন মমতার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ পাশ করেছি ইন্টারভিউতে সুযোগ দিন, শিক্ষামন্ত্রীর দুয়ারে উচ্চ-প্রাথমিক হবু শিক্ষকরা।

ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীল কদিন আগেই বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে। প্রচারের সময় মানুষজন বিপুল সাড়া দিলেও তা প্রতিফলিত হয়নি ভোটবাক্সে। এলাকায় তাঁকে যে বেশ চাপের মধ্যেই থাকতে হচ্ছে তা নিয়ে একপ্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল।  চড় খাওয়া তারই অংশ। কিন্তু কি হয়েছিল?

রুদ্র ব্যাক্তিগত উদ্যোগে ত্রান দিচ্ছিলেন ভবানীপুরে। এমন সময় বচসা শুরু হয় কয়েকজনের সাথে। তার মাঝেই আচমকা এসে একজন সপাটে চড় কষান বিজেপি নেতা রুদ্রনীলকে। চশমা খুলে সজোরে মাটিতে ছিটকে পড়ে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল বাবলু সিং কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রুদ্রনীল। তাঁর বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই চড় খেয়ে বেড়েছে জেদ, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান রুদ্র। তাঁর কথায়, এই তৃণমূল দুর্নীতিতে ভর্তি। আর এই দুর্নীতির বিরুদ্ধেই লড়তে চান তিনি।

এবারের বিধানসভা নির্বাচনে মমতার নিজের কেন্দ্র ভবানীপুরে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিপুল ভোটে জয়ও পান তিনি। রাজ্যেও ফের ক্ষমতায় ফিরে আসে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রাম কেন্দ্রে নিজের একদা শিষ্য শুভেন্দুর বিরুদ্ধে। মারকাটারি লড়াইয়ের পর সামান্য ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

চড় খেয়ে বেড়েছে জেদ, ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়তে চান রুদ্রনীল! 

এদিকে সংবিধানের নিয়ম অনুযায়ী ভোটে হেরে মন্ত্রীপদে বসলে ৬ মাসের মধ্যে নির্বাচনে জিততে হয়। সেইমতো ঠিক হয় উপনির্বাচনে মমতা লড়বেন নিজের কেন্দ্র ভবানীপুরেই। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার লড়তে চান রুদ্রনীল। ৩০ সেপ্টেম্বর ভোট ভবানীপুরে, ৬ তারিখ মনোনয়নের শেষ দিন। এখন দেখার সেই জেদ বজায় রেখে রুদ্র লড়াইয়ের ময়দানে নামেন কিনা!

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত