এবার বিশ্বভারতীর পাশে তৃণমূল ছাত্র পরিষদ, উপাচার্যের পদত্যাগ চেয়ে মিছিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার বিশ্বভারতীর পাশে তৃণমূল ছাত্র পরিষদ, এর আগেও তাঁদের পাশে দাঁড়িয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। এবার রাস্তায় নামলো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তাঁরা বিশ্বভারতীর মুখ্য কার্যালয়ের রাস্তায় পূরবী গেট অবধি মিছিল করে।

আরও পড়ুনঃ ফের পদ্ম থেকে ঘাসফুলে আগমণ, এবার কালিয়াগঞ্জের BJP বিধায়ক

জানা গিয়েছে, এই মিছিলে সামিল হয়েছিলো অনেক ছাত্র-ছাত্রী। এই মিছিল থেকেই তাঁরা দাবী তোলে, উপাচার্যকে পদত্যাগ করতে হবে। গত বেশ কিছুদিন আগে বিশ্বভারতীতে সাসপেন্ড হয়েছিলেন অন্তত ১২ জন অধ্যাপক-অধ্যাপিকা এবং অর্থনীতি ও সঙ্গীত বিভাগের তিনজন পড়ুয়াকে। পরবর্তীকালে, সেই তিন পড়ুয়াকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বিশ্বভারতীর পাশে তৃণমূল ছাত্র পরিষদ।

এবার বিশ্বভারতীর পাশে তৃণমূল ছাত্র পরিষদ, আন্দোলনকারীদের সমর্থনে মিছিল। 

এবার বিশ্বভারতীর পাশে তৃণমূল ছাত্র পরিষদ, আন্দোলনকারীদের সমর্থনে মিছিল। 
এবার বিশ্বভারতীর পাশে তৃণমূল ছাত্র পরিষদ, আন্দোলনকারীদের সমর্থনে মিছিল।

তারপরই উত্তপ্ত হয়ে উঠলো বিশ্বভারতী। ঘেরাও করা হয়েছিলো উপাচার্যের বাসভবন। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছিল অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক থেকে শুরু করে স্থানীয় রবীন্দ্রপ্রেমীদের একাংশ। পাশাপাশি কিছুদিন আগে তাঁদের সমর্থনে মিছিল করেছিলো বাম ছাত্র সংগঠন এসএফআই। এবার রাস্তায় নামলো তৃণমূল ছাত্র পরিষদ। বাম হোক বা দক্ষিণপন্থী নিজেদের আন্দোলনে যে কোনও মতাদর্শের রাজনৈতিক সমর্থনকে স্বাগত জানিয়েছেন বিক্ষুব্ধ পড়ুয়ারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত