বানান ভুল লেখা কি আপনাদের এন্ট্রান্স ক্রাইটেরিয়া? নেটিজেনে বিদ্ধ ‘বাংগালী’ রুদ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বানান ভুল লেখা কি আপনাদের এন্ট্রান্স ক্রাইটেরিয়া? নেটিজেনে বিদ্ধ ‘বাংগালী’ রুদ্রনীল টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ ফেসবুকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাক্ষাতের, অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাতের ছবি পোস্ট করেছিলেন।

আরও পড়ুনঃ গড়তে হবে সোনার বাংলা। BJP-র হাত ধরে অভিনেতা থেকে নেতা হলেন যশ, সৌমিলিরা!

রুদ্রনীল ঘোষ কে ভুল বানান লিখে ছবি পোস্ট করতেই নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হতে হল। বাঙালিকে কেন ‘বাংগালি’ লেখা হল, তা নিয়ে করা হল প্রশ্ন অভিনেতাকে।গতকাল,মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাংলোয় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন মোহন ভাগবত। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ বইটি দিয়েছিলেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।

এই দুই ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে রুদ্রনীল লিখেছিলেন, “এই দুই বাংগালির স্ট্রাগল, পরিশ্রম, বিচক্ষণতা, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত অনেক মানুষকে সাহস দেয়! নতুন ভাবে ভাবতে শেখায়!” এরপরই অভিনেতার ফেসবুক পেজ থেকে কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনদের একাংশের। কেউ লিখেছেন, “আচ্ছা বাঙালি নয়, বাংগালী! বাহ্”, কেউ আবার কটাক্ষ করে প্রশ্ন করেছেন, “বানান ভুল লেখাটা কি আপনাদের এন্ট্রান্স ক্রাইটেরিয়া?” এমনই প্রতিক্রিয়া ভরে গিয়েছে কমেন্ট বক্স।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত