রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) অবশেষে CEN 08/2024-এর অধীনে গ্রুপ ডি (Group D) নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে। ৩২,৪৩৮টি শূন্যপদের জন্য অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেওয়া ১ কোটিরও বেশি প্রার্থী এখন নিজেদের আঞ্চলিক RRB ওয়েবসাইটে গিয়ে ফলাফল, স্কোরকার্ড এবং জোনভিত্তিক কাট-অফ দেখতে পারবেন। পাশাপাশি শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)-র জন্য শর্টলিস্ট হওয়া প্রার্থীদের মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলের সঙ্গে প্রতিটি রেলের জোন অনুযায়ী কাট-অফ নম্বরও জানানো হয়েছে। উদাহরণ হিসেবে, প্রয়াগরাজ (Prayagraj) অঞ্চলে সাধারণ (General) বিভাগের কাট-অফ 78.12573 হয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET), নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষায় অংশ নিতে হবে।
স্কোরকার্ড দেখতে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে লগ-ইন করতে হবে। সেখানে প্রার্থীরা নর্মালাইজড মার্কস, পার্সেন্টাইল স্কোর এবং যোগ্যতার অবস্থা দেখতে পারবেন। স্কোরকার্ড নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট RRB পোর্টালে উপলব্ধ করা হবে।
কীভাবে দেখবেন RRB Group D Result 2024?
- সংশ্লিষ্ট আঞ্চলিক RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- CEN 08/2024 – Group D Result / Result and Cut-off for Shortlisting of Candidates for PET লিঙ্কে ক্লিক করুন।
- ফলাফলের PDF খুলে Ctrl + F চেপে নিজের রোল নম্বর লিখে সার্চ করুন।
- রোল নম্বর থাকলে আপনি PET-এর জন্য শর্টলিস্ট হয়েছেন।
- স্কোরকার্ড দেখতে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ-ইন করুন।
ফলাফল দেখার অফিসিয়াল পেজ:
RRB Group D CEN 08/2024 Result Page






