নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাল হোয়াইট হাউস। ১৯টি গান স্যালুট দেওয়া হল তাঁকে। বাজল দুই দেশের জাতীয় সংগীত। মহাসমারোহে তাঁকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।
আরও পড়ুন: ২৪ এর ব্লু প্রিন্ট, নীতীশের বৈঠকে যোগ দিতে একদিন আগেই বিহারে মমতা


মোদি জানালেন, বিশ্বশান্তির জন্য একযোগে কাজ করবে ভারত ও আমেরিকা। ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাই। রাষ্ট্রীয় সফরে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত।”

এদিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। দিনের পরবর্তী সময়ে তিনি মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণ দিলেন। এদিন হোয়াইট হাউসে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,



”ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে। দুই দেশেরই সংবিধান শুরু হয় ‘উই দ্য পিপল’ উচ্চারণের মধ্যে দিয়ে। দুই দেশই নিজেদের বৈচিত্র নিয়ে গর্বিত। করোনা পরবর্তী যুগে পৃথিবী যেন নতুন আকার নিচ্ছে। বৈশ্বিক কল্যাণ, বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা একযোগে কাজ করতে ঐক্যবদ্ধ।”
রাজকীয় অভ্যর্থনা, বিশ্বশান্তির জন্য একযোগে কাজ করবে ভারত ও আমেরিকা, জানালেন প্রধানমন্ত্রী

অপর দিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ”আমি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন থেকেই আমরা একসঙ্গে অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। আর আমি প্রেসিডেন্ট হওয়ার পর সত্যের ভিত্তিতে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই মুহূর্তে বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে ভারত ও আমেরিকার একযোগে কাজ করা খুব দরকার।”







