নজরবন্দি ব্যুরো: একদিকে রাজ্যে পঞ্চায়েত ভোটের তোড়জোড়, অন্যদিকে বছর ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। আর সেই লড়াইয়ের প্রস্তুতি স্বাভাবিকভাবেই আরও কঠিন, আরও গুরুত্বপূর্ণ। কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে বিরোধীদের একজোট করার যে সলতে পাকানোর কাজ সেই ২০১৯ থেকে শুরু করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কাজই এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী জেডি(ইউ) নেতা নীতীশ কুমার।


তাই এপ্রিলে কলকাতায় এসে মমতার সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সঙ্গে তেজস্বী যাদব। বস্তুত, তৃণমূলনেত্রীর অনুরোধেই পাটনায় বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন নীতীশ। বৈঠক আগামীকইথ শুক্রবার। আর তার একদিন আগেই অভিষেককে সঙ্গে করে বিহার পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন বিমানবন্দর থেকে লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান তিনি।

দীর্ঘক্ষণ কথা হয় দু’জনের। এরপর লালুর বারি থেকে বেরিয়ে সাংবাদিকদের মমতা বলেন, ‘এখন কিছু বলতে পারব না। এক বিরুদ্ধে এক লড়াইয়ের জন্যই এসেছি। একটি পরিবারের মতো একসঙ্গে লড়ব। যে নীতি ঠিক হবে, সেটা সবার জন্যই হবে’।চব্বিশে লোকসভার লড়াই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন,



‘বৈঠক তো শুক্রবার। বিরোধীরা সবাই মিলে বসে সব ঠিক করা হবে। ওয়ান ইজ টু ওয়ান ফর্মুলায় লড়াই হবে। সকলের সঙ্গে কথা বলে নীতি নির্ধারণ হবে’। এরপর পাটনা সার্কিট হাউসে নীতীশ কুমারের সঙ্গেও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২৪ এর ব্লু প্রিন্ট, নীতীশের বৈঠকে যোগ দিতে একদিন আগেই বিহারে মমতা

অপর দিকে এই বৈঠকে যোগ দিতে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিও বৃহস্পতির সন্ধ্যায় পটনায় পৌঁছেছেন। কংগ্রেস সূত্রের খবর বৃহস্পতি সকালে পটনা পৌঁছবেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে এবং এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল।







