Roy Krishna: বিরাট ধাক্কা মোহনবাগানে, ডার্বিতে খেলতে পারবেন না রয় কৃষ্ণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডার্বির আগে বড় ধাক্কা খেল এটিকে মোহনবাগান। হ্যামস্ট্রিংয়ে চোটের কারনে শনিবারের বড় ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণ। সূত্রের খবর শুধু অনিশ্চিতই নন, চোট এতটাই গুরুতর যে প্রথম একাদশে থাকার কোনও সম্ভাবনাই নেই বলা চলে তাঁর। সম্ভবত পুরো ডার্বিতেই আর পাওয়া যাবে না এই তারকা ফুটবলারকে। যদিও জানা গেছে রয় কৃষ্ণ থাকবেন রিজার্ভ বেঞ্চে।

আরও পড়ুনঃ সৌরভের জন্যই কোচের পদ থেকে সরেছেন শাস্ত্রী, বিস্ফোরক প্রাক্তন পাক ক্রিকেটার

roy krishna 2 2

এখন রিহ্যাব চলছে এটিকে মোহনবাগানের স্টার রয় কৃষ্ণের। কিছুদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই তারকা। পরে কোভিড জয় করে ওড়িশা ম্যাচে নেমেছিলেন তিনি। কিন্তু চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। ম্যাচ চলাকালীন বেশ কয়েকটা সহজ সুযোগ হাতছাড়া করেন। পরে হ্যামস্ট্রিং পুল হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন। সেই চোটই এখনও ভোগাচ্ছে তাঁকে। যে কারনে পুরো ডার্বিতেই অনিশ্চিত এই ফুটবলার।

Roy Krishna 3

স্বাভাবিকভাবেই ডার্বিতে শেষপর্যন্ত রয় কৃষ্ণকে না পাওয়া গেলে সেটা সবুজ মেরুন শিবিরের জন্য বড় ধাক্কা হবে। কারণ বড় ম্যাচে গোল করা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন ফিজির এই স্ট্রাইকার। গত বছর ডার্বিতে গোল করেছিলেন। চলতি বছর আইএসএলের প্রথম ডার্বিতেও গোল করেছেন রয় কৃষ্ণ। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তাঁকে বাদ দিয়েই দল সাজাতে হবে ফেরান্দোকে।

বিরাট ধাক্কা মোহনবাগানে, ডার্বিতে খেলতে পারবেন না রয় কৃষ্ণ

বিরাট ধাক্কা মোহনবাগানে, ডার্বিতে খেলতে পারবেন না রয় কৃষ্ণ
বিরাট ধাক্কা মোহনবাগানে, ডার্বিতে খেলতে পারবেন না রয় কৃষ্ণ

তবে ডার্বিতেই সবুজ মেরুনে প্রত্যাবর্তন হতে পারে সন্দেশ ঝিঙ্গানের। রক্ষণে তিরির সঙ্গে জুটি বাঁধতে পারেন বর্তমানে ভারতের অন্যতম সেরা এই ডিফেন্ডার। রয় কৃষ্ণর অনুপস্থিতিতে ডার্বি জেতাতে বড় ভূমিকা নিতে হবে হুগো বৌমাসকেও। আগামীকাল তাঁর ওপর অনেকটাই নির্ভরশীল থাকবে এটিকে মোহনবাগান। কারণ, আরেক বিদেশি জনি কাউকোর খেলা নিয়েও সংশয় রয়েছে। করোনা হয়েছিল তাঁর। এখনও সম্পূর্ণ ফিট নন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত