শহরে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রবিবার অচেনা ছবি ফুটে উঠলো শহর কলকাতায়। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে গোটা রাজ্য জুড়ে এবং তার মধ্যে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে চলে এসেছে শহর কলকাতায়।
আরও পড়ুন: নির্বাচনের এক মাস পর দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ

এর আগে শনিবার বাংলার বিভিন্ন জেলা—জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতে পৌঁছন জওয়ানরা। আবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনায় পৌঁছে গিয়েছেন জওয়ানরা। সার্ভে পার্ক, কসবা এলাকায় বিএসএফের জওয়ানদের রুটমার্চ করতে দেখা যায়।
কসবার কমিউনিটি হলে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আজ থেকেই কলকাতার নানা জায়গায় রুট মার্চ শুরু করেছে তারা। ইতিমধ্যেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে রাজ্যে। আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে ৭ মার্চ।
শহরে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, আরও ৫০ কোম্পানি আসবে ৭ মার্চ

উল্লেখ্য, রবিবার সকাল থেকেই বনগাঁয় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে। উত্তর দিনাজপুর থেকে আপাতত দুই কোম্পানি এসেছে। এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দেখা গেল বনগাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবু ঘোষ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা–সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।



