নজরবন্দী ব্যুরোঃ অনুরাগের শাস্তির দাবিতে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ রূপার। অভিযুক্ত অনুরাগের শাস্তির দাবিতে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসলেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। অনুরাগ কশ্যপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ। শনিবার অভিনেত্রী পায়েল ঘোষ যৌন হেনস্থার অভিযোগ আনেন পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ পিছিয়ে যাচ্ছে নেট পরীক্ষা। অভিষেকের খোঁচায় সিদ্ধান্ত বদল কেন্দ্রের।


এমনকি তিনি এও বলেন, পরিচালকের সেই কুপ্রস্তাব পায়েল মানতে অগ্রাহ্য করলে, অনুরাগ অশালীন শব্দ ব্যবহার করে তিনি বলেন, “একটা ফোন করলেই হুমা, রিচা এবং মাহি চলে আসবে”। বেশ কিছুদিন ধরে বলিউডে কাদা ছুড়াছুড়ি চলছে। বিশেষ করে সুশান্তের মৃত্যুর তদন্তে দেশ জুড়ে আলোড়নের পর থেকে। এই সবের মধ্যে বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে বসেন, যা নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে বলি পাড়ায়।
অনুরাগের শাস্তির দাবিতে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ রূপার। এই ঘটনা নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানায়তও অনুরাগের গ্রেফতারীর দাবি জানিয়েছেন। এই সব ঘটনায় চুপই ছিলেন পরিচালক অনুরাগ। কিন্তু গত কাল মধ্যরাতে তিনি টুইটের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নস্যাৎ করেন। তিনি টুইটে লেখেন, ”দারুণ ব্যাপার যে আমাকে চুপ করানোর চেষ্টা করতে এত সময় লেগে গেল। সে না হয় ঠিক আছে। কিন্তু আমাকে চুপ করানোর জন্য এত মিথ্যে বলতে হচ্ছিল যে নারী হয়ে অন্য এক নারীকে সেই মিথ্যেয় শামিল করতে হল। ম্যাডাম, অন্তত একটু শালীনতা বজায় রাখুন। আমি শুধু এইটুকুই বলব যে, যা যা অভিযোগ আনা হয়েছে, সব ভিত্তিহীন।
আমাকে কালিমালিপ্ত করতে গিয়ে আমার কলাকুশলী, এমনকি বচ্চন পরিবারকে টেনে আনাটা মোটেই বুদ্ধির কাজ হয়নি।” অনুরাগ আরও লেখেন, ”হ্যাঁ, দু’বার বিয়ে করেছি আমি। তা যদি অপরাধ হয়, তাহলে অপরাধ স্বীকার করছি। অনেক বার প্রেমেও পড়েছি, তা-ও মেনে নিচ্ছি। তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অনুরাগ কাশ্যপ।


কিন্তু আমার প্রথম স্ত্রী হোন বা দ্বিতীয়, প্রেমিকা অথবা কোনও অভিনেত্রী। যে মহিলাদের নিয়ে কাজ করি তাঁরা অথবা অন্য যে কোনও মহিলা, যাঁর সঙ্গে নিভৃতে দেখা হয় বা জনসমক্ষে, কখনও কারও সঙ্গে অশালীন আচরণ করিনি। আমি এই ধরনের আচরণ কোনও ভাবে সমর্থনও করি না। এর পর যাই হোক না কেন, শেষ দেখে ছাড়ব।” তবে পায়েলের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী মাহি গিল মুখ খুললেও এখনও কোনও কথা বলেননি বাকি দুই অভিনেত্রী। তাই সত্য ঘতনা জানতে আগ্রহী এখন সকলেই।








