Tollywood relationship: পূর্বে প্রেম পেয়েছিল পরকীয়ার তকমা! এবার সুস্থ সম্পর্কের টিপস দিলেন রোমিও জুটি নুসরত-যশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিনেতা যশ ও অভিনেত্রী নুসরত জাহান বেশ কিছু সময় আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল। তাঁদের সম্পর্ক সামাজিক মাধ্যমে বেশ চর্চিত। এক সময় তাঁদের সম্পর্ক নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছিল। প্রেম পেয়েছিল পরকীয়ার তকমাও। তবে সমস্ত বাধা পেড়িয়ে তাঁরা এখন সুখে শান্তিতে সংসার করছেন। দিলেন সুস্থ সম্পর্কের টিপসও।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ মে, জেনে নিন আজকের দিনের কি কি হয়েছিল

যশ নুসরাত বহুকাল ধরেই সম্পর্কে আছেন তবে কখনও তাঁদেরকে তাঁদের সম্পর্ক নিয়ে খুব একটা খোলামেলা ভাবে কথা বলতে দেখা যায়নি। একসময় নুসরাতের বিরুদ্ধে পরকীয়ার তকমা সহ অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া সমস্ত বিপদে পাশে ছিলেন যশ। বহু ঝড়কে ঠাণ্ডা মাথায় সামাল দিয়েছেন যশ।

পূর্বে প্রেম পেয়েছিল পরকীয়ার তকমা! তবে বর্তমানে চুটিয়ে সংসার করছে যশ নুসরাত

ঠিক কি কারণে এতটা মজবুত তাঁদের এই সম্পর্ক? সেই নিয়ে এবার মুখ খুললেন যশ। অভিনেতা যশ জানান “যেকোনও সম্পর্ক মজবুত বানাতে গেলে প্রয়োজন স্বচ্ছতা। দুজনের মাঝে কোন গোপনতা রাখা উচিৎ নয়। তার কথায় কোনও সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আনা উচিত নয়। সেটা যেকোনও সম্পর্ক হতে পারে। বন্ধুত্ব বা প্রেম।

পূর্বে প্রেম পেয়েছিল পরকীয়ার তকমা! তবে বর্তমানে চুটিয়ে সংসার করছে যশ নুসরাত

পূর্বে প্রেম পেয়েছিল পরকীয়ার তকমা! তবে বর্তমানে চুটিয়ে সংসার করছে যশ নুসরাত
পূর্বে প্রেম পেয়েছিল পরকীয়ার তকমা! তবে বর্তমানে চুটিয়ে সংসার করছে যশ নুসরাত

অথবা কোন পরিবারের সদস্য। কারণ তৃতীয় ব্যাক্তি আসলেই সৃষ্টি হবে সমস্যা। বাবা ছেলের সম্পর্কের মাঝেও চান না মা ঢুকুক। এটাই যশের কথায় সঠিক হওয়া উচিত। তিনি নিজের সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেই কথাই মনে প্রাণে মানেন। আর ঠিক সেই কারণেই তাঁদের সম্পর্ক এখনও সুস্থ স্বাভাবিক রয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত