অবশেষে রান এল রোহিত শর্মার ব্যাট থেকে। গত বছর জানুয়ারি মাসে শেষ বার লাল বলের ক্রিকেটে শতরান করেছিলেন তিনি। তার পর থেকে বড় রান করতে পারছিলেন না। এক বছর পরে টেস্টে শতরান করলেন রোহিত। প্রথম দুটি টেস্টে বড় রান পাননি রোহিত শর্মা। ছিল না একটি অর্ধশতরানও। যার ফে লাল বলের ক্রিকেটে রোহিতের ব্যাটিং ও ভবিষ্যৎ নিয়েও উঠছিল প্রশ্ন।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের অধিনায়ক হলেন রোহিত, শোনার পর কী করলেন হিটম্যান

এর আগেও একাধিকবার রোহিতের ব্যাটিং নিয়ে উঠেছে প্রশ্ন। সবসময়ই মুখে নয়, জবাব দিয়েছে রোহিতের ব্যাট। আর এবারো তার অন্যথা হল না। রাজকোটে টস জিতলেও শুরুটা ভাল হয়নি ভারতের। ৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ম্যাচে ফেরে ভারত।

প্রথমে যশস্বী জয়সওয়াল শুরুতে কয়েকটি চারও মারেন। কিন্তু মার্ক উডের বলে ১০ রানে আউট হয়ে যান তিনি। স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন যশস্বী। আগের টেস্টে দ্বিশতরান করেছিলেন যশস্বী। এই টেস্টের প্রথম ইনিংসে রান পাননি শুভমন গিলও। শূন্য রানে উডের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রান পাননি রজত পটীদার। ৫ রানের মাথায় টম হার্টলির বলে আউট হন তিনি।
এক বছর পর টেস্টে শতরান রোহিতের, শতরানের মুখে জাদেজাও

৯৬ বলে ১৩১ রানে আউট হন রোহিত। ৬৬.৮৩ স্ট্রাইক রেট বজায় রেখে মারলেন ১৪টি চার ও ৩টি ছক্কা। জাদেজার সঙ্গে চতুর্থ উইকেটে ২০৪ রান যোগ করার পর, আউট হয়ে সাজঘরের দিকে পা বাড়ান দলের অধিনায়ক। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত ১৯১ রানে চার উইকেট পরে। ব্যাট করছেন জাদেজা ৯৬ ও শাহবাজ খেলছেন ৪৩ রানে। খেলা চলছে।







