অবসর জল্পনার মাঝেই রোহিতের পাশে টিম ইন্ডিয়ার কোচ, ‘ওর উপর কোনও চাপ নেই’

রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনার মধ্যেই ব্যাটিং কোচ শীতাংশু কোটাক জানালেন, ভারতীয় অধিনায়কের উপর কোনও মানসিক চাপ নেই। তবে তাঁকে অবসর নিতে বলা হয়েছে—এমন দাবি নিয়ে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

Rohit Sharma Retirement Rumours ঘিরে যখন ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে, তখন ভারতীয় দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক রোহিত শর্মার পাশে দাঁড়ালেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হারের পর সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রোহিতের উপর কোনও ধরনের চাপ নেই। তাঁর মতে, এত বড় মাপের ক্রিকেটারের পারফরম্যান্সে বাইরের আলোচনা বা চাপ প্রভাব ফেলে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন