Rohit Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে আজ মাঠে ২ টি রেকর্ডের সামনে হিট ম্যান, কী সেই মেইল ফলক?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার লখনউ-তে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলচে ভারতীয় দলের। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই এবার নতুন রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে। দলের অধিনায়ক হিসাবে শততম ম্যাচের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে টস করতে নামলেই সেই নতুন নজির গড়বেন এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন: আজ দলে ফিরবেন অশ্বিন? ব্রিটিশদের বিরুদ্ধে কেমন একাদশ গড়বে ভারত

ক্রিকেট বিশ্বে এমন কৃতিত্ব রয়েছে আরও ৪৮ জনের। বাটলারদের বিরুদ্ধে সপ্তম ভারতীয় হিসাবে দেশকে ১০০তম আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত রোহিত ভারতকে নেতৃত্ব দিয়েছেন নটি টেস্ট, ৩৯টি এক দিনের ম্যাচ এবং ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে। বিশ্বের ৪৯তম ক্রিকেটার হিসাবে দেশকে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করবেন রোহিত।

8 16

একইসঙ্গে আরও একটা নয়া রেকর্ডের হাতছানি রয়েছে রোহিত শর্মার সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান করার সামনে রয়েছেন রোহিত শর্মা। এই মুহূর্তে মাতে্র ৪৯ রান দূরে দাঁডিয়ে রয়েছেন তিনি। আজ এই রান করতে পারলেই সচিন, সৌরভদের এলিট তালিকায় নাম তোলার সামনে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর সেই সাফল্যের অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে আজ মাঠে ২ টি রেকর্ডের সামনে হিট ম্যান, কী সেই মেইল ফলক?

9 15

এবারের এশিয়া কাপের মঞ্চ থেকেই ভাল পারফরম্যান্স দেখাতে শুরু করেছেন রোহিত শর্মা। সেখানেই এশিয়া কাপের মঞ্চে অর্ধশতরানের হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্সের ধারা বজায় রেখেছেন এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও। এই মুহূর্তে রোহিত শর্মা দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধেও সেই পারফরম্যান্সের ধারাই বজায় রেখেছেব এই তারকা ক্রিকেটার। আর তাতেই সকলে আপ্লুত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন