নজরবন্দি ব্যুরোঃ আগের ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কঠিন ম্যাচে জিতে অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছে ভারত। পাঁচ ম্যাচে পাঁচটিতে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ে জিতলে আবার শীর্ষে চলে যেতে পারে তারা। শুধু তাই নয়, সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাওয়া যাবে।
আরও পড়ুনঃ ডাচদের কাছে লজ্জার হার সাকিব-লিটনদের, বিশ্বকাপের স্বপ্ন শেষ টাইগারদের
আর আজ লখনউ মাঠে স্পিনারদের সাহায্য করবে পিচ। সেই কারণে আজ দলে বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামতে পারে ভারত। শুক্রবার পিচে যেটুকু ঘাস ছিল তাও কেটে ফেলা হয়েছে। ফলে রবিবারের ম্যাচেও পিচে স্পিন ধরবে সে কথা বলাই যায়। রবিবার ছয়ে ছয় করতে পারলে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমি ফাইনালের টিকিট কার্যত নিশ্চিৎ করে ফেলবে ভারতীয় দল।

ব্রিটিশদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসেও ভরপুর রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে লখনউয়ে ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে নানা জল্পনা। তিন স্পিনার খেলালে দলে ফের সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তবে অশ্বিনকে খেলালে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামির মধ্যে এক জনকে বসাতে হবে।

অশ্বিনকে খেলাতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়েছেন। তাঁকে বাদ দেওয়ার কথা খোদ অধিনায়কও ভাবতে পারবেন না। যেমন পিচই হোক, সেটি কাজে লাগে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে শামির। নিষ্প্রাণ পিচ থেকেও উইকেট পেতে পারেন তিনি। অপরদিকে ছন্দে রয়েছে সিরাজও।
আজ দলে ফিরবেন অশ্বিন? ব্রিটিশদের বিরুদ্ধে কেমন একাদশ গড়বে ভারত

হার্দিক না থাকায় সেই জায়গায় খেলছেন সূর্যকুমার। স্পিন সহায়ক উইকেটে কুলদীপের বোলিং রবিবার কার্যকরী হতে পারে। সব মিলিয়ে আজ তিন স্পিনার নিয়ে খেলতে নামলে ভারতীয় একাদশ হতে পারে এই রকম। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।



