নির্দিষ্ট শর্তসাপেক্ষে অস্ট্রেলিয়ার টিকিট পেতে পারেন রোহিত, জানিয়ে দিলো বিসিসিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নির্দিষ্ট শর্তসাপেক্ষে অস্ট্রেলিয়ার টিকিট পেতে পারেন রোহিত, অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গী হওয়ার জন্য রোহিত শর্মার সামনে বিশেষ কিছু শর্ত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে হিটম্যানকে।পাস করতে পারলে তবেই অস্ট্রেলিয়া পাঠানোর কথা ভাবা হতে পারে.আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট করতে নেমে এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে অনেকটা লাফিয়ে ক্যাচ ধরে নিজেকে যথেষ্ট ফিট প্রমাণ করেছেন রােহিত শর্মা

আরও পড়ুনঃ ময়দানে শোকের আবহ। প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ।

তবু তাতে যে চিড়ে ভিজবে না, তা বিসিসিআইয়ের এক সূত্রের তরফে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। জানানাে হয়েছে, অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে জায়গা করে নিতে রােহিত শর্মাকে আলাদা করে ফিটনেস পরীক্ষা দিতে হবে।কাদের সামনে ফিটনেস পরীক্ষা রােহিত শর্মাকে আনফিট বলে ঘােষণা করেছিলেন টিম ইন্ডিয়ার ফিজিও নীতীন প্যাটেল।

ওই ব্যাক্তির সামনেই রােহিতকে ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে বিসিসিআইয়ের সূত্রের তরফে জানানাে হয়েছে। পরীক্ষক হিসেবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ কর্তারা থাকবেন বলেও জানানাে হয়েছে।কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পান রােহিত শর্মা। এর জেরে চার ম্যাচ তিনি মাঠের বাইরে বসে থাকেন। টুর্নামেন্টের প্লে-অফ শুরুর ঠিক আগের ম্যাচে ফের ব্যাট হাতে বাইশ গজে নামেন মুম্বইইন্ডিয়ান্সের অধিনায়ক।

নির্দিষ্ট শর্তসাপেক্ষে অস্ট্রেলিয়ার টিকিট পেতে পারেন রোহিত, ভারতের অস্ট্রেলিয়া সফর চলতি নভেম্বরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ২৭ নভেম্বর থেকে দুই দলের মধ্যে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তিন সিরিজের জন্য ঘােষিত ভারতীয় দল থেকে আপাতত বাইরে রাখা হয়েছে হিটম্যানকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত