নজরবন্দি ব্যুরোঃ ময়দানে শোকের আবহ। প্রয়াত হলেন সত্যজিৎ ঘোষ। মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার আজ সকালে হুগলীর ব্যাণ্ডেলের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ১৯৮১ থেকে ৮৬ এবং ৯১ থেকে ৯৩ সাল পর্যন্ত মোহনবাগানে খেলেছেন। তিনি জাতীয় দলেও খেলেছেন।
আরও পড়ুনঃ ঋদ্ধির হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির, অনিশ্চিত অস্ট্রেলিয়া সফরে


আজ সকালে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ময়দানে। ৯০ এর দশকে কলকাতা ফুটবলের তারকা ছিলেন সত্যজিৎ। ময়দানে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। তিনি ছিলেন রক্ষণ ভাগের ফুটবলার। ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত টানা খেলেছেন মোহনবাগানে।
আরও পড়ুনঃ ট্রেন চালু হওয়ার আগেই মান্থলি বিভ্রাট, লিঙ্ক নেই বহু স্টেশনে
মোহনবাগানের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি। এমনকি ১৯৮৫ সালে কোচিতে অনুষ্ঠিত নেহরু কাপে চিরিচ মিলোভানের দলেও খেলেছেন সত্যজিৎ। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে মোহনবাগান ক্লাব সহ কলকাতা ফুটবলে।









