ঋদ্ধির হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির, অনিশ্চিত অস্ট্রেলিয়া সফরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঋদ্ধির হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির, মন্দ ভাগ্য বোধহয় একেই বলে। গত অস্ট্রেলিয়া সফরে ভারত প্রথম সেদেশে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। তবে সেই সিরিজে চোটের কারণে বাদ পড়েন বিশ্বের শ্রেষ্ঠ উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। এবার আইপিএল এ শেষদিকে সুযোগ পেয়ে মারকাটারি ব্যাটিং করে প্লে অফ এ পৌঁছে দেন। কিন্তু তারপরেই হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে ছিটকে দেয়।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৫ হাজার ৯০৩ জন, মৃত্যু ৪৯০ জনের।

হায়দরাবাদ ও প্লে অফ এর বাধা পার করে ফাইনাল যেতে ব্যার্থ হয়। দুর্দান্ত ফর্মে থাকা অবস্থাতেও তাই আইপিএলে হায়দরাবাদের হয়ে গুরুত্বপূর্ণ এলিমিনেটর ও কোয়ালিফায়ার দুটি ম্যাচ খেলা হয়নি ঋদ্ধিমানের। এবার ভারতের অস্ট্রেলিয়া সফরেও অনিশ্চিত তিনি। চোটের অবস্থা এখন যেরকম, তাতে শেষপর্যন্ত অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন কী না ঋদ্ধি, তা নিয়ে সংশয় রয়েছে।

ঋদ্ধির হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির, রবিবার দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচের শুরুতেই হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়ে দেন, ঋদ্ধিমানের হ্যামস্ট্রিং ছিড়ে গিয়েছে। তাই ম্যাচে খেলতে পারছে না ও। ওয়ার্নার একথা জানিয়ে দেওয়ার পরেই ঋদ্ধির অস্ট্রেলিয়া সফরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে।

তাই এখনও হাতে বেশ কিছুটা সময় রয়েছে। দলের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে গিয়ে ফিট হওয়ার সময় হাতে রয়েছে ঋদ্ধির। তাই এখনই ঋদ্ধির অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সব সম্ভাবনা বন্ধ হয়ে যায়নি। তবে চোটের পরিমাণ কতটা বেশি।

তা বিচার করার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যামস্ট্রিং টিয়ার যদি গ্রেড ২ টিয়ার হয়ে থাকে, তাহলে তা সারতে প্রায় দু’মাস সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আর কোনও সম্ভাবনা থাকবে না ঋদ্ধিমানের। ভারতীয় শিবির এখন তার দ্রুত আরোগ্য কামনা করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন