গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৫ হাজার ৯০৩ জন, মৃত্যু ৪৯০ জনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৫ হাজার ৯০৩ জন, মৃত্যু হয়েছে ৪৯০ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত ৮৫ লাখ ৫৩ হাজার ৬৫৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় মৃত ১ লাখ ২৬ হাজার ৬১১ জন। এক লাফে মোট ২ হাজার ৯৯২টি অ্যাকটিভ কেস কমে যাওয়ায় দেশে এই মুহূর্তে মোট সংক্রামিত ৫ লাখ ৯ হাজার ৬৭৩ জন।

আরও পড়ুনঃ নতুন সংক্রমণকে টেক্কা দিচ্ছে সুস্থতার হার। শীতের প্রাক্কালে স্বস্তি বাংলায়।

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪০৫ জন। দেশে করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭৯ লাখ ১৭ হাজার ৩৭৩ জন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,১৯,৮৫৮ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৫,২৪০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৫,৭৭,৩২২ জন। মহারাষ্ট্রে এখন অ্যাকটিভ কেস ৯৭,২৯৬। কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৪৬,৮৮৭। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১১,৩৯১ জনের।

সুস্থ হয়ে উঠেছেন ৮,০১,৭৯৯ জন। কর্নাটকে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৩,৬৯৭। অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৪২,৯৬৭। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৭৯১ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮,১৪,৭৭৩ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ কেস ২১,৪০৩। তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৪৩,৮২২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১১,৩৪৪ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭,১৩,৫৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৫ হাজার ৯০৩ জন, তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ১৮,৮৯৪। উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৯৭,৫৬৩। সংক্রমণে মৃত্যু হয়েছে ৭২০৬ জনের। সুস্থ হয়েছেন ৪,৬৭,১০৮ জন। উত্তরপ্রদেশে অ্যাকটিভ কেস ২৩,২৪৯। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৩৮,৫২৯। সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৯৮৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩,৮৯,৬৮৩ জন। রাজধানী শহরে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪১,৮৫৭। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন