ট্রেন চালু হওয়ার আগেই মান্থলি বিভ্রাট, লিঙ্ক নেই বহু স্টেশনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ট্রেন চালু হওয়ার আগেই মান্থলি বিভ্রাট, বুধবার থেকেই গোটা রাজ্যে ছুটবে লোকাল ট্রেন। কিন্তু তার আগেই বিপত্তি। সোমবার সকাল থেকেই প্রতিটি স্টেশনে শুরু হয়েছে মান্থলির দিনক্ষণ সংশোধনের কাজ। অনেকেই আবার অগ্রিম মান্থলি কাটার জন্যও গেছেন। তবে লিঙ্ক না থাকার কারণে মান্থলি না কেটেই তাদের ফিরে আসতে হচ্ছে।

আরও পড়ুনঃ বুধবার থেকেই শিয়ালদহ-হাওড়ায় চলবে ৬১৫টি লোকাল,কোন রুটে কত তা জেনে নিন।

যাত্রীদের বক্তব্য, স্টেশন গুলিতে লিঙ্ক না থাকার কারনেই মান্থলি কাটা যাচ্ছে না। এবিষয়ে রেলের তরফে কোনো প্রতিক্রিয়া না মিললেও, অনেকের কথায়, গত আটমাস ধরে কম্পিউটার গুলি বন্ধ অবস্থায় পড়ে থাকার কারণে সিস্টেম কাজ করছে না। তাই এই সমস্যা। বুধবার থেকেই হাওড়া ও শিয়ালদহ রুটে মোট ৬১৫ টি ট্রেন চলবে।

ইতিমধ্যেই এর প্রস্তুতি তুঙ্গে। রবিবার থেকেই হাওড়া ও শিয়ালদহের বিভিন্ন প্ল্যাটর্ফম ও টিকিট কাউন্টার গুলিতে স্যানিটাইজিং-এর কাজ করতে দেখা গেছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণের জেরে ২২মার্চ জনতার কার্ফুর দিন থেকেই বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। ফলে ট্রেন না চলার কারণে জায়গায় জায়গায় শুরু হয়েছিল গণ আন্দোলন।

ট্রেন চালু হওয়ার আগেই মান্থলি বিভ্রাট, কারণ লোকাল ট্রেনের মাধ্যমেই অনেকের জীবিকা নির্ভর করে। এরপর ক্রমশ আনলক পর্ব থেকে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসতেই ,ট্রেন না চালু হলেও আসতে আসতে চালু হতে থাকে অন্যান্য পরিষেবা। তবে দীর্ঘ আট মাস যাবৎ পর বুধবার থেকেই রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন চালু হওয়ার খবরে স্বস্তি সাধারণ মানুষের। তবে লোকাল ট্রেনে চলতে গেলে মানতে হবে সামাজিক স্বাস্থ্যবিধি। মুখে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে তবেই উঠতে পারবেন ট্রেনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন